কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ০৩:০৬ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০৩:২৪ পিএম
অনলাইন সংস্করণ

হাসনাতের সবশেষ অবস্থা জানালেন ঢামেক পরিচালক

ঢামেক হাসপাতালে আহত হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত
ঢামেক হাসপাতালে আহত হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বর্তমানে হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন আছেন। ৪৮ ঘণ্টা ওনাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি এখন শংঙ্কামুক্ত এবং ভালো আছেন।

একইসঙ্গে পরিচালক বলেন, উনি বর্তমানে স্ট্যাবল আছেন। ওনার শরীরের বাইরের দিকে কোথাও কোনো কাটাছেঁড়া বা আঘাত নেই। তবে উনি মাথায় আঘাত পেয়েছিলেন। আমাদের চিকিৎসকরা ওনাকে চিকিৎসা দিয়ে যাচ্ছেন।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক।

পরিচালক আসাদুজ্জামান বলেন, রোববার রাতে সচিবালয়ে আনসার-শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আমাদের এখানে ৬০ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে আমরা ভর্তি করেছিলাম। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার থেকে এখন কেবিনে দেওয়া হয়েছে।

এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ একাধিক উপদেষ্টা হাসনাত আব্দুল্লার চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছিলেন।

এর আগে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও আনসার প্রতিনিধিদের দাবিদাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

আন্দোলনের একপর্যায়ে টানা ১১ ঘণ্টা সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ রাখে আনসার সদস্যরা। সেখানে বিক্ষুব্ধ আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে সমন্বয়কসহ অনেকে আহত হন।

ঢামেক হাসপাতালের পুলিশ সূত্রে জানা যায়, সচিবালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় আনুমানিক ৩০ জন আহত হয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল-হিজবুল্লাহ

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১০

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১১

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১২

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১৩

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

১৪

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১৫

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১৬

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১৭

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৮

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৯

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

২০
X