কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বন্যায় রেড ক্রিসেন্টের কাজ সন্তোষজনক নয়, ভেঙে দিল পরিচালনা পর্ষদ

সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ। ছবি : সংগৃহীত
সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ। ছবি : সংগৃহীত

বন্যা পরিস্থিতিতে রেড ক্রিসেন্ট সোসাইটির কাজ সন্তোষজনক না হওয়ায় পরিচালনা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ।

মঙ্গলবার (২৭ আগস্ট) সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে চিকিৎসাসেবা, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসাসহ সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র সচিব এ কথা জানান।

তিনি বলেন, ‘ফেনী, কুমিল্লা ও নোয়াখালীতে রেড ক্রিসেন্টের ভূমিকা খুবই দুঃখজনক। সেজন্য রেড ক্রিসেন্টের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। যাতে তারা সক্রিয় হয়।’

এ সময় আকমল হোসেন মন্ত্রণালয়ের ১০০ দিনের কর্ম পরিকল্পনা গ্রহণের বিষয়েও গণমাধ্যমকর্মীদের অবহিত করেন।

তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ৫ আগস্ট থেকে সরকারি চাকরিজীবীরা কাজ করে না, সেই দিন শেষ। মন্ত্রণালয়কে পুরোপুরি পেপারলেস করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান এ সিনিয়র সচিব।

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত-নিহতদের জন্য ফান্ড সংগ্রহ করে সহায়তা দেওয়ার বিষয়ে কাজ চলছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X