জবি প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

জবির ছাত্রী হল ও শহীদ সাজিদ ভবনের নামফলক স্থাপন

জবির শহীদ সাজিদ একাডেমিক ভবন। ছবি :কালবেলা
জবির শহীদ সাজিদ একাডেমিক ভবন। ছবি :কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী ছাত্রী হল এবং শহীদ সাজিদ ভবনের নতুন নামফলক স্থাপন করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ নামফলক স্থাপন করা হয়।

জানা যায়, গতবছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালীন মিরপুরে মাথায় গুলিবিদ্ধ হয়ে ১৪ আগস্ট মৃত্যু বরণ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী শহিদ ইকরামুল হক সাজিদ। পর দিন ১৫ আগস্ট তার নামে নতুন একাডেমিক ভবনে শহীদ সাজিদ একাডেমিক ভবন নাম সম্বলিত ব্যানার টানিয়ে দেন শিক্ষার্থীরা। একই সঙ্গে নামকরণের জন্য স্মারকলিপি দেন তারা।

৫ আগস্টের পর একমাত্র ছাত্রী হলে নাম পরিবর্তন করে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরী রাণী হল রাখার দাবি জানান শিক্ষার্থীরা। গত ৬ ফেব্রুয়ারিতে খুলে ফেলা হয় ছাত্রী হলের নাম ফলক। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল এবং নতুন একাডেমিক ভবনের নাম পরিবর্তনের প্রস্তাব সিন্ডিকেট সভায় পাশ হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন বলেন, এটার কাজ একটি কমিটির মাধ্যমে করা হয়েছে। বিশ্ববিদ্যালয় দিবসের আগেই দৃশ্যমান কোনো কাজ করতে পারাটা ভালো দিক। আমরা অনেক কিছু করছি, কিন্তু দৃশ্যমান না হওয়ায় তা প্রকাশ করছি না। বিশ্ববিদ্যালয় দিবসের আগে আরও কিছু করার ইচ্ছা আছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবং সিন্ডিকেটে অনুমোদনের পর নামফলক স্থাপন হওয়ায় আমরা সন্তুষ্ট। এই নামকরণ দুটি ঐতিহাসিক তাৎপর্য বহন করে।

উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, শহীদ ইকরামুল হক সাজিদের আত্মত্যাগ এবং নওয়াব ফয়জুন্নেসার মতো মহীয়সী নারীর প্রতি শ্রদ্ধা জানাতে এ দুটি নামকরণ করা হয়েছে। নামফলক স্থাপনের মাধ্যমে প্রশাসন তার প্রতিশ্রুতির বাস্তবায়ন করল। আমরা দ্রুতই বিশ্ববিদ্যালয় দিবসের আয়োজনকে সামনে রেখে অন্যান্য কাজও দৃশ্যমান করার চেষ্টা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

১০

আজকের নামাজের সময়সূচি

১১

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১২

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৩

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৪

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৫

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৬

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৭

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৮

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৯

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

২০
X