কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

মৃত ব্যক্তির স্মার্ট কার্ড নিতে পারবে পরিবারের সদস্য

মৃত ব্যক্তির স্মার্ট কার্ড নিতে পারবে পরিবারের সদস্য

মৃত ব্যক্তির অবিতরণকৃত উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্ট কার্ড পরিবারের সদস্যদের কাছে সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি এক মাসিক সমন্বয় সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে ইসি।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর এ বিষয়ে বলেন, মাঠপর্যায়ে অবিতরণকৃত স্মার্ট কার্ড রি-বক্সিং করার জন্য এবং মৃত ব্যক্তিদের স্মার্ট কার্ড তার পরিবারের সদস্যদের কাছে দেওয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। আমরা নির্দেশনাটি ইতোমধ্যে মাঠপর্যায়ে জানিয়ে দিয়েছি। রি-বক্সিং করতে যে বক্সের প্রয়োজন হবে, তার ব্যবস্থা প্রকল্প পরিচালক গ্রহণ করবেন।

রি-বক্সিং এর কাজে জনবলসহ অন্যান্য যেসব সহযোগিতার প্রয়োজন হবে সে বিষয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা তাদের মতামত/পরামর্শ নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করবেন। এক্ষেত্রে আন্তরিকতার সঙ্গে এবং দ্রুততম সময়ের মধ্যে রি-বক্সিং এর কাজ শেষ করতে হবে।

এছাড়া মৃত ব্যক্তি এবং স্থানান্তরকৃত ভোটারের কার্ডগুলো আলাদাভাবে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে বলেও সুপারিশ করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক। এ ছাড়া মৃত ব্যক্তিদের কার্ড বিতরণে একটি কমন ফরমেট/ছক প্রস্তুত করার বিষয়ে এনআইডি অনুবিভাগ এবং আইডিইএ প্রকল্প একসঙ্গে কাজ করতে পারে বলেও পরামর্শ দেন।

সাধারণত নির্বাচন কমিশন সংশ্লিষ্ট ব্যক্তিকে ছাড়া অন্য কারও কাছে স্মার্টকার্ড হস্তান্তর করে না। তবে মৃত ব্যক্তিদের স্মার্ট কার্ড মাঠ কার্যালয়ে পড়ে নষ্ট হওয়ার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১০

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১২

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৩

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৪

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৫

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৬

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৭

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৮

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৯

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

২০
X