রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ০৯:১৪ পিএম
আপডেট : ১২ জুন ২০২৩, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ
বিপিএসের সম্মেলন

সভাপতি আব্দুল মান্নান আকন্দ, সম্পাদক সালাহউদ্দিন মাহমুদ

বিপিএসের সম্মেলনে সদস্যরা। ছবি : সংগৃহীত
বিপিএসের সম্মেলনে সদস্যরা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ উদ্ভিদ রোগতত্ত্ব সমিতির (বিপিএস) সভাপতি পদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান আকন্দ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্ল্যান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. সালাহউদ্দিন মাহমুদ চৌধুরী।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টিএসসি মিলনায়তনে গত শনিবার অনুষ্ঠিত দশম সম্মেলনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিপিএসের সভাপতি অধ্যাপক ড. প্রফেসর মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. অলোক কুমার পাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান আকন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার উপস্থিত ছিলেন। সম্মেলনে বিপিএসের সাধারণ সম্পাদক ড. মো.সাখাওয়াত হোসেন প্রতিবেদন পেশ করেন।

উদ্ভিদ রোগতত্ত্ব নিয়ে গবেষণা এবং বিশেষ অবদান রাখার জন্য প্রফেসর ড. মোহাম্মদ গোলাম আলী ফকির (মরণোত্তর), প্রফেসর ড. এম. এ ওয়াদুদ মিয়া (মরনোত্তর) এবং ড. হামিজুদ্দিন আহমেদকে আজীবন সম্মননা দেওয়া হয়। প্ল্যান্ট প্যাথেলজি বিভাগের চেয়ারম্যান আবু নোমান ফারুক আহম্মেদ এবং সহযোগী অধ্যাপক সুক্তিরানী চৌধুরীর সঞ্চালনায় ‘বাংলাদেশে উদ্ভিদ রোগবালাইয়ের বর্তমান পরিস্থিতি এবং আগামীর চ্যালেঞ্জ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্ল্যান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. সালাহউদ্দিন মাহমুদ চৌধুরী।

২১ সদস্যের কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি ড. মো. মতিয়ার রহমান, সহসভাপতি প্রফেসর ড. মো. আতিকুর রহমান, কোষাধ্যক্ষ ড. মো. সেলিম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ড. মো. ইকবাল ফারুক ও প্রফেসর ড. শাহজাহান মঞ্জিল, প্রচার সম্পাদক ড. মো. সিদ্দিকুর রহমান, কার্যনির্বাহী সদস্য ড. তাহমিদ আনসারী, ড. মোজাহিদী রহমান, প্রফেসর ড. মো. জিহাদ পারভেজ, প্রফেসর ড. মোতাহার হোসেন, প্রফেসর ড. আমিনুজ্জামান, প্রফেসর ড. মাহমুদুল হাসান, প্রফেসর ড. মো. মহিদুল ইসলাম, প্রফেসর মো. রেজাউল ইসলাম এবং প্রফেসর ড. আব্দুল মুকিত এবং পদাধিকার বলে যথাক্রমে প্রফেসর ড. ইসমাইল হোসেন ও প্রফেসর ড. সাখাওয়াত হোসেন। এ ছাড়া হাউস সন্মানিত সদস্য হিসেবে প্রফেসর ড. ইসমাইল হোসেন মিয়া এবং প্রফেসর ড. আমিন উদ্দিন মৃধাকে নির্বাচিত করেছে। আগামী ২ বছর নতুন কমিটি দায়িত্ব পালন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X