কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১১ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ডিএনসিসিতে আতিকের অভিপ্রায়ে চাকরি পাওয়া সবার নিয়োগ বাতিল

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আতিকুল ইসলাম। পুরোনো ছবি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আতিকুল ইসলাম। পুরোনো ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামের অভিপ্রায় অনুযায়ী নিয়োগ পাওয়া সবার নিয়োগ বাতিল করেছে সংস্থাটি।

সোমবার (০৯ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করে তাদের নিয়োগ বাতিল করেছেন।

তিনি অফিস আদেশে উল্লেখ করেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়রের অভিপ্রায় অনুযায়ী স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন, ২০০৯ মোতাবেক নিয়োগকৃত সব উপদেষ্টা, পরামর্শক এবং কুক ও পিয়নদের নিয়োগ ১৯ আগস্ট থেকে বাতিল করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।

উল্লেখ্য, আতিকুল ইসলাম একজন বাংলাদেশি ব্যবসায়ী, রাজনীতিবিদ ও মন্ত্রী পদমর্যাদায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ছিলেন। তিনি ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত হন এবং ৭ মার্চ মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন। এরপর ২০২০ সালের ১ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি পুনরায় মেয়র নির্বাচিত হন। এর আগে তিনি ২০১৩-১৪ সাল মেয়াদে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ঢাকা উত্তর ও দক্ষিণ দুই সিটি করপোরেশনের মেয়র, প্যানেল মেয়র ও কাউন্সিলররা কেউ অফিসে উপস্থিত থাকছেন না। সিটি করপোরেশনের পরিসেবায় যার প্রভাব পড়েছে। বর্তমানে দুজন প্রশাসক ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে দায়িত্ব পালন করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে ১০০০-৫০০ টাকার নোট বাতিলের দাবি খোকনের

অবসর সুবিধা বোর্ডে অনিষ্পন্ন আছে ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী

৪ বছরেও শেষ হয়নি সেতু নির্মাণ কাজ

ফাইনালের আগে দেখা যাবে মেসি-রোনালদোর দ্বৈরথ? কী বলছে সমীকরণ

বেশি দামে বিক্রির লোভে ছাগলের মুখে পাইপ, ভিডিওতে তোলপাড়

১৩২ শতক জমির লাউ-কুমড়া গাছ কাটল দুর্বৃত্তরা

এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে একেএম তারেকের যোগদান

পে-স্কেলে সরকারি কর্মচারীদের সঙ্গে আলোচনায় বেসরকারিরাও

বিশ্বকাপের মাঝেই সন্তান হারানোর শোক! দেশের স্বার্থে দল ছেড়ে পরিবারে ফিরলেন না গ্যাকপো

৮২ লাখ টাকা চিকিৎসা ব্যয়ের ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা

১০

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১১

উত্তর কোরিয়ার ক্ষমতার ভিত কাঁপিয়ে দিতে পারে যে ‘রক্তসূত্র’

১২

বিধবা নারীর ঘর থেকে গভীর রাতে ইমাম আটক

১৩

লো সেলসোর ফ্রি কিকের পেছনে কলকাঠি নেড়েছিলেন মার্টিনেজ

১৪

পুকুরে ভাসছিল মরদেহ, তরুণীকে খুঁটিতে বাঁধলেন শ্বশুরবাড়ির লোকজন

১৫

গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার

১৬

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত ১৪০০ ছাড়াল, উদ্ধার চলছেই

১৭

দুই দল গ্রামবাসীর মাঝে তুমুল সংঘর্ষে আহত ২০

১৮

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৯

আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস আজ

২০
X