কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০৭:২৯ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ওমানে বাংলাদেশের নারী এমপি গ্রেপ্তার, সঠিক তথ্য কী?

এমপি খাদিজাতুল আনোয়ার সনি। ছবি: সংগৃহীত
এমপি খাদিজাতুল আনোয়ার সনি। ছবি: সংগৃহীত

ওমানে গিয়ে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশের এক নারী এমপি। তিনি সংরক্ষিত মহিলা আসনের (চট্টগ্রাম) এমপি খাদিজাতুল আনোয়ার সনি। সেখানে রাজনৈতিক মিটিং করতে গিয়ে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সফরসঙ্গীসহ গ্রেপ্তার হয়েছেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে ওমানের রাজধানীতে হাফ্ফা হাউস মাস্কাট হোটেলে রাজনৈতিক বৈঠকে বসেছিলেন এমপি সনি। কিন্তু সেখানে রাজনৈতিক সমাবেশের অনুমতি ছিল না। এ জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২ আগস্ট) বাংলাদেশের গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়ে খাদিজাতুল আনোয়ার সনির সঙ্গে বুধবার (২ আগস্ট) সন্ধ্যার ৭টার দিকে কথা হয় কালবেলার। এ সময় গ্রেপ্তারের খবর সত্য নয় বলে নিশ্চিত করেন তিনি।

খাদিজাতুল আনোয়ার সনি জানান, গত ৩১ জুলাই তিনি একটি পারিবারিক সফরে ওমানে গিয়েছেন। সঙ্গে মেয়েসহ পরিবারের অন্য সদস্যরা রয়েছে। তার আগমন উপলক্ষে সেখানে ওমান আওয়ামী লীগ, ওমান যুবলীগ ও বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়। সভায় বিপুল মানুষ উপস্থিত হয়। তবে এ ধরনের সভা করতে আয়োজকরা পূর্বে অনুমতি নেননি। ফলে পুলিশ গিয়ে সভা বন্ধ করে দেয়। এতে গ্রেপ্তারের কোনো ঘটনা ঘটেনি।

এ বিষয়ে গণমাধ্যমের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটি শুনেছেন বলে জানান। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও মিটিং ভন্ডুলের বিষয়টি জানেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

উল্লেখ্য, এমপি খাদিজাতুল আনোয়ার সনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর গ্রামের কবির আহমেদ সওদাগর বাড়ির সন্তান। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর সংসদ অভিমুখে মিছিল করবে না ‘ককরোচ পার্টি’

কাতারের উপহার / নতুন এয়ারফোর্স ওয়ানকে আরও শক্তিশালী করা হবে: ট্রাম্প

ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা

সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

১১

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১২

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

১৩

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১৪

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১৫

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১৬

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৭

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৮

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

২০
X