কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

মৌসুমি বায়ু ও বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

আবহাওয়া অধিদপ্তর। গ্রাফিক্স : কালবেলা
আবহাওয়া অধিদপ্তর। গ্রাফিক্স : কালবেলা

মৌসুমি বায়ু ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বার্তায় বলা হয়েছে, মৌসুমি বায়ু ও বৃষ্টি বিহারের পর্বতমালা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল থেকে আসাম পর্যন্ত প্রসারিত রয়েছে। সেখানে মৌসুমি বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, খুব শিগগিরই সারা দেশ থেকে দক্ষিণ-পশ্চিমের মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। এর আগ পর্যন্ত সারা দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া বার্তায় বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের বিভিন্ন জায়গায় মাঝারি ধরনের ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সে সঙ্গে শনিবার (১২ অক্টোবর) বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, রোববার (১৩ অক্টোবর) দেশের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত ২৪ মিলিমিটার এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সিলেটে। এ সময়ের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনা বিভাগের মংলায় ৩৫ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের অবহেলায় হামে শিশু মারা গেছে : নাসিক প্রশাসক

পাগলা মসজিদে মিলল রেকর্ড টাকা

সংসদে হুইপ অপু  / স্বল্প সময়ে জনকল্যাণমুখী ও সাহসী বাজেট দিয়েছে সরকার

যে কারণে ইসলামি ব্যাংকিং প্রয়োজন

ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের নতুন হামলা

হারারেতে টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা

যে তিন অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড

কক্সবাজারে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

১০

হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আ.লীগ নেতা ফের গ্রেপ্তার

১১

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

১২

গ্রুপ পর্বেই বিদায়, সাথে সাথেই দুই বারের বিশ্বচ্যাম্পিয়নদের চার্টার্ড ফ্লাইট বাতিল

১৩

আবারও একসঙ্গে নিনা দব্রেভ ও পল ওয়েসলি

১৪

মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৮

১৫

দুই পা নেই, তবুও থামেনি জান্নাতুলের স্বপ্ন

১৬

করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা হচ্ছে

১৭

জাতীয়-আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে বাজেট: প্রতিমন্ত্রী

১৮

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচে যে ১০ রেকর্ড দেখল ফুটবল বিশ্ব

১৯

এখন মনে হচ্ছে, সত্যিই আমি একা হয়ে গেছি : সিফাত

২০
X