কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

জিল্লুল হাকিম, নিজাম হাজারী ও হাবিবকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

জিল্লুল হাকিম, নিজাম উদ্দিন হাজারী, হাবিবুর রহমান হাবিব। ছবি : সংগৃহীত
জিল্লুল হাকিম, নিজাম উদ্দিন হাজারী, হাবিবুর রহমান হাবিব। ছবি : সংগৃহীত

রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম, তার স্ত্রী সাইদা হাকিম এবং ছেলে আশিক মাহমুদ মিতুল, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও তার স্ত্রী নূরজাহান বেগম, এবং বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য মো. হাবিবুর রহমান হাবিব ও তার ছেলে মুহাম্মদ আসিফ ইকবালকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আস সামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।

মো. জিল্লুল হাকিম, তার স্ত্রী সাইদা হাকিম ও ছেলে আশিক মাহমুদ মিতুলের নিষেধাজ্ঞার আবেদনকে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম বলেন, রেলপথ মন্ত্রণালয় ও সচিবালয় থেকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নাম ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান। নিজাম উদ্দিন হাজারী ও তার স্ত্রী নূরজাহান বেগমের নিষেধাজ্ঞার আবেদনকে দুদকের উপপরিচালক মো. নূরুল হুদা বলেন, ঘুষ গ্রহ, কমিশন বানিজ্য ও চাঁদাবাজিসহ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নাম ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান। মো. হাবিবুর রহমান হাবিব ও তার ছেলে মুহাম্মদ আসিফ ইকবালকে দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনে দুদকের উপসহকারী পরিচালক কে এম আসাদুজ্জামান বলেন, ক্ষমতার অপব্যবহার করে কমিশন নিয়ে ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নাম ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান।

দেশের বর্তমান বাস্তবতায় অভিযুক্তদের দেশ ত্যাগের আশঙ্কা থেকে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিতের করা একান্ত প্রয়োজন বলে জানায় দুদক। আবেদনটি আমলে নিয়ে এ আদেশ দেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১১

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১২

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৩

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৪

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৫

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৬

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৭

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৮

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৯

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

২০
X