কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ এএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

পরিবারসহ বিএনপি প্রার্থীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

চাঁদপুর-২ আসনের প্রার্থী জালাল উদ্দিন। ছবি : সংগৃহীত
চাঁদপুর-২ আসনের প্রার্থী জালাল উদ্দিন। ছবি : সংগৃহীত

দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের মধ্যে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. জালাল উদ্দিনসহ তার পরিবারের পাঁচ সদস্যের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন। এদিন দুদকের সহকারী পরিচালক এস. এম. মামুনুর রশীদ তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন—জালাল উদ্দিনের স্ত্রী শাহানাজ পারভিন, দুই ছেলে সাঈদ মোহাম্মদ রিজভী ও সাঈদ মোহাম্মদ আলভী এবং মেয়ে আয়েশা তাসিনীমা তানভী।

আবেদনে বলা হয়, জালালের বিরুদ্ধে ‘বিধিবহির্ভূতভাবে’ অর্থ উপার্জন করে তা নিজ ও স্বার্থ-সংশ্লিষ্টদের নামে ব্যাংক হিসাবে নিয়ে বৈধতা দেওয়ার চেষ্টা এবং বিদেশে অর্থ পাচারের মাধ্যমে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধের অভিযোগের অনুসন্ধান চলছে। তিনি সপরিবারে যে কোনো সময় দেশ থেকে পালিয়ে বিদেশে অবস্থান নিতে পারেন। ফলে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন ঠেকানো আবশ্যক।

আদালতের আদেশে বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন-প্রশাসন), স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ, মালিবাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ছাড়া আদেশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে অভিযুক্তদের বর্তমান অবস্থান সম্পর্কে অনুসন্ধানকারী কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন ২০১৮ সালে চাঁদপুর-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। আসন্ন ২০২৬ সালে অনুষ্ঠাতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে পরিবর্তন

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১০

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১১

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১২

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

১৩

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১৪

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১৫

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১৬

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৭

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৮

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৯

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

২০
X