কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

‘লেবানন প্রবাসীদের আনতে যত টাকা প্রয়োজন খরচ করা হবে’

লেবানন ফেরত প্রবাসীদের অভ্যর্থনা জানান ড. আসিফ নজরুল। ছবি : সংগৃহীত
লেবানন ফেরত প্রবাসীদের অভ্যর্থনা জানান ড. আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

ইসরাইল-লেবানন যুদ্ধের কারণে লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে যত টাকা প্রয়োজন খরচ করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল।

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লেবানন ফেরত প্রবাসীদের অভ্যর্থনা জানানোর সময় তিনি এ কথা বলেন।

লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ সম্পর্কে প্রবাসীকল্যাণ উপদেষ্টা বলেন, লেবাননে কোনো জায়গাতেই বাংলাদেশিরা নিরাপদে নেই। তাদের ফিরিয়ে আনতে যা করার, সরকার করবে। জানান, বাংলাদেশিদের জন্য এখন পর্যন্ত ১৭ কোটি টাকা খরচ করেছে সরকার। তাদের সহায়তা করছে সরকার। তিনি জানান, এই বাংলাদেশিরা লেবাননে ফিরে যেতে না পারলে, তাদের বিকল্প কর্মসংস্থান তৈরি করবে সরকার।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওম জানায়, ২০০ বাংলাদেশিকে লেবানন থেকে ফিরিয়ে আনতে সহায়তা করবে তারা। আজ ফিরে আসা বাংলাদেশিদের প্রত্যেককে ৫ হাজার করে টাকা দিয়েছে আইওএম। তাদের সাইকো সোশ্যাল সাপোর্ট দেওয়া হবে।

ইসরায়েলের হামলায় বিপর্যস্ত লেবানন থেকে প্রথম দফায় ফেরত এসেছেন ৫৪ বাংলাদেশি। সোমবার সন্ধ্যায় জেদ্দা থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন তারা। বিকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

এর আগে রবিবার স্থানীয় সময় রাত ১১টার কিছু আগে লেবাননের রাষ্ট্রীয় সংস্থা মিডল ইস্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হন ৫৪ বাংলাদেশি। দূতাবাসের ব্যবস্থাপনায় তাদের বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বাসে করে নিয়ে যাওয়া হয়।

এদিকে মঙ্গলবার দ্বিতীয় ফ্লাইটে মোট ৬৫ বাংলাদেশিকে বৈরুত থেকে জেদ্দা হয়ে ঢাকায় নিয়ে আসা হবে। দূতাবাস জানায়, লেবাননে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে যেতে দূতাবাসে আবেদন করেছেন এবং যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে, তাদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১০

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১১

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১২

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৩

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৪

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৫

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৬

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৭

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৮

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৯

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

২০
X