স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৭:২৫ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে খেলতে না যাওয়ার অবস্থানে অটল বাংলাদেশ : আসিফ নজরুল

আসিফ নজরুল। ছবি : সংগৃহীত
আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

বর্তমান পরিস্থিতিতে ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ অনড় থাকবে— এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, বাংলাদেশের এই অবস্থানের যৌক্তিকতা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হবে।

বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের একাধিক পরিচালক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আসিফ নজরুল বলেন, ‘আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের সার্বিক নিরাপত্তা এবং বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা কোনো ধরনের আপস করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, বিশ্বকাপে অংশ নিতে চাই। যেহেতু টুর্নামেন্টের আরেকটি আয়োজক দেশ শ্রীলঙ্কা রয়েছে, আমরা সেখানে খেলতে আগ্রহী।’

তিনি আরও বলেন, ‘এই অবস্থানেই আমরা অটল আছি। কেন আমরা এই সিদ্ধান্তে অনড়, সেটি আইসিসিকে বোঝাতে পারব বলেই আমাদের বিশ্বাস। আইসিসি যদি নিরপেক্ষ ও সহানুভূতির সঙ্গে বিষয়টি বিবেচনা করে, তাহলে আমরা কষ্ট করে অর্জন করা টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাব।’

উল্লেখ্য, আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সম্প্রতি বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারত–বাংলাদেশ কূটনৈতিক ও ক্রিকেটীয় সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরে বিসিবি ভারতের বাইরে ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে।

এ বিষয়ে আইসিসি বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগের সুনির্দিষ্ট কারণ জানতে চেয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় এখন পুরো বিষয়টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১০

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১১

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১২

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৩

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৪

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৫

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৬

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৭

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৮

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৯

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

২০
X