কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

অংশীজনদের সঙ্গে শিগগিরই আলোচনা করবে বিচার বিভাগ সংস্কার কমিশন

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব পেশ করার লক্ষ্যে গঠিত বিচার বিভাগ সংস্কার কমিশন অংশীজনদের সঙ্গে মতবিনিময় করার অংশ হিসেবে কার্টার সেন্টার, এফবিসিসিআই, ইউএনডিপির প্রতিনিধিদলের সঙ্গে শিগগিরই আলোচনায় বসতে যাচ্ছে বলে জানিয়েছেন কমিশনের সচিব (জেলা ও দায়েরা জজ) মোহাম্মদ ফারুক।

তিনি বলেন, রোববার (১০ নভেম্বর) সকাল ১০টায় মানবাধিকার ও নির্বাচন পর্যবেক্ষণসহ নানা সামাজিক বিষয় নিয়ে কাজ করা অলাভজনক প্রতিষ্ঠান ‘কার্টার সেন্টার বাংলাদেশ’- এর একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। এদিনই বেলা ৩টায় এফবিসিসিআইয়ের সঙ্গে অপর একটি বৈঠকে বসবে কমিশন।

তিনি আরও বলেন, এ ছাড়া আগামী ১১ তারিখ দুপুর আড়াইটায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সঙ্গে এবং ১৮ তারিখ সকাল সাড়ে ১১টায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপির প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় বসার জন্য প্রস্তুত কমিশন।

এর আগে ২৪ অক্টোবরে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাত সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন।

সেখানে উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্ট বার-এর সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মনজিল মোরসেদ, ব্যারিস্টার কায়সার কামাল ও মো আফজাল এইচ খান। এসময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মাহফুজুর রহমান মিলন এবং কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সচিব (জেলা ও দায়েরা জজ) মোহাম্মদ ফারুক কালবেলা কে জানান যে, খুব দ্রুতই এসকল বিষয়ে গণমাধ্যম ও জনগণকে অবহিত করার স্বার্থে কমিশনের ওয়েবসাইটটি চালু করার কাজ চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিশের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১০

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১১

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১২

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৩

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৪

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৫

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৬

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৭

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৮

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৯

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

২০
X