কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

‘বন্য হাতির সুরক্ষায় সহাবস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’

সচিবালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত কর্মকর্তারা। ছবি : কালবেলা
সচিবালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত কর্মকর্তারা। ছবি : কালবেলা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বন্য হাতির সুরক্ষায় হাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিতে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে চট্টগ্রামের কেইপিজেড এলাকায় হাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিত করতে পরিকল্পনা করা হচ্ছে।

বুধবার (১৩ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, হাতির চলাচলের পথ বিশ্লেষণ করে বিভিন্ন এলাকা চিহ্নিত করতে হবে। কোরিয়ান ইপিজেড, বন বিভাগ, আইইউসিএন, জেলা প্রশাসন ও বিশেষজ্ঞরা একসঙ্গে কাজ করবেন। আরও পাঁচটি এলিফ্যান্ট রেসপন্স টিম গঠন ও তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।

সভায় চট্টগ্রামের কেইপিজেড ও আশপাশের এলাকায় হাতির সুরক্ষা এবং মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে বিশেষজ্ঞ কমিটির অগ্রগতি পর্যালোচনা করা হয়।

এ ছাড়া রাজধানীর হোটেল শেরাটনে ‘বাংলাদেশ-আমেরিকা মৈত্রী প্রকল্পে প্রথম অনুদান প্রদান’ অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা বলেন, নারীর ক্ষমতায়ন, খাদ্যনিরাপত্তা, শিশু অধিকার, শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে বেসরকারি সংস্থাগুলোকে বৈষম্যহীন সমাজ গড়ার জন্য মূল্যবোধের ওপর ভিত্তি করে এগিয়ে আসতে হবে।

এদিকে ঢাকার চকবাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারীদের তিনটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করা হয়েছে। এ সময় ২ হাজার ৪৬০ কেজি পলিথিন জব্দ করা হয়। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ অংশ নেয়। পলিথিনবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের

দিল্লিতে ১০ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও খুন

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

১০

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

১১

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

১২

মিয়ানমারে ভোট ঘিরে ছয় মাসে ৭০০ নাগরিক নিহত: জাতিসংঘ

১৩

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

১৪

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে: গালিবাফ

১৫

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

১৬

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

১৭

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

১৮

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

১৯

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২০
X