কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ১১:২২ এএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ১২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

শিল্পাঞ্চলে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা করলে ব্যবস্থা: আইএসপিআর

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে প্রতারণামূলক কাজ করছে, যা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এমন প্রতারকদের বিরুদ্ধে অভিযোগের আহ্বান জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।

শুক্রবার (১৫ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে ঝুট ব্যবসার স্বত্ব প্রদান এবং অন্যান্য প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নিচ্ছে, যা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

আরও বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী শিল্পাঞ্চলে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং উৎপাদনমুখী কর্মপরিবেশ নিশ্চিতকল্পে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। শিল্প কারখানার ঝুট ব্যবসা বা অন্যান্য যেকোনো ব্যবসা সংক্রান্ত কোনো প্রকার সুপারিশ করা সেনাবাহিনীর কার্যপরিধির অন্তর্ভুক্ত নয়।

কোনো ব্যক্তি বা মহল সেনাবাহিনীর কোনো কর্মকর্তার নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে কোনো অবৈধ ব্যবসা বা অনৈতিক সুযোগ-সুবিধা পাওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ ধরনের প্রতারক থেকে সতর্ক থাকতে বা অভিযোগ জানাতে আহ্বান জানিয়েছে আইএসপিআর। অভিযোগ জন্য ০১৭৬৯০৯১০২০, ০১৭৬৯০৯৫১৯৮ ও ০১৭৬৯০৯৫২০৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে তলানিতে ঠেকল স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১০

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১১

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১২

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৩

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৪

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৫

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৬

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৭

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১৮

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১৯

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

২০
X