সাভার (ঢাকা) প্রতিনিধি :
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৩ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সাভার-আশুলিয়ায় বেশিরভাগ কারখানা চালু, বন্ধ ১৭টি

সাভার-আশুলিয়ায় বেশিরভাগ কারখানা চালু, বন্ধ আছে ১৭টি। ছবি : কালবেলা
সাভার-আশুলিয়ায় বেশিরভাগ কারখানা চালু, বন্ধ আছে ১৭টি। ছবি : কালবেলা

ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে অধিকাংশ শিল্পকারখানা খোলা রয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে এসব কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ করছেন শ্রমিকরা।

তবে, আজ সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে বিভিন্ন দাবিতে অন্তত ১৭টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে সাধারণ ছুটি রয়েছে ৬টি কারখানায় এবং বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১৩(১) ধারায় বন্ধ রয়েছে ১১টি কারখানা।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ সূত্রে জানা যায়, বন্ধ কারখানাগুলোর অধিকাংশ তৈরি পোশাক কারখানা। এছাড়াও অন্যান্য আরও কিছু কারখানাও রয়েছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে নজরদারি। আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় বিভিন্ন কারখানার সামনে সেনাবাহিনী, এপিবিএন ও পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশ সদস্যরা।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়নের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ‘পরিস্থিতি উন্নতি হওয়ায় কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে। শ্রমিকরা কাজ করতে আগ্রহী। কারখানা বন্ধ না রেখে চালু রাখলেই সমস্যা সমাধান হবে।’

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, ‘আজকে মোট ১১টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে। আর ৬টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মন্ডল গার্মেন্টসে একটু ঝামেলা চলছে। তবে গতকাল শনিবার বন্ধ থাকা বেশিরভাগ কারখানা আজ সচল রয়েছে। যেসব কারখানা বন্ধ আছে সেগুলো চালু করতে উভয়পক্ষের সঙ্গে কথা বলেছি। যাতে উৎপাদন চালু করা যায়। পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে যাতে কর্ম চাঞ্চল্য ফিরে আসে সেটার প্রচেষ্টা চলছে।’

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর আওতাধীন এলাকায় ১৮৬৩টি কলকারখানা রয়েছে। যার বেশিরভাগই পোশাক কারখানা। তবে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে শ্রমিক অসন্তোষের জেরে এ অঞ্চলে সৃষ্টি হয়েছিল তীব্র অস্থিরতা। যদিও গত সপ্তাহে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। রোববার (২৯ সেপ্টেম্বর) সেটি অব্যাহত আছে। বেশিরভাগ কারখানায় শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১০

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১১

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১২

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৩

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৪

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৫

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৬

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৭

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৮

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৯

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

২০
X