কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

নারীর প্রতি সহিংসতা মুক্ত দেশ গড়তে চাই : উপদেষ্টা শারমীন

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ-২০২৪ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভায় কথা বলেন শারমীন এস মুরশিদ। ছবি : কালবেলা
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ-২০২৪ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভায় কথা বলেন শারমীন এস মুরশিদ। ছবি : কালবেলা

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আমরা জুলাই বিপ্লব ২০২৪ পরবর্তী প্রেক্ষাপটে একটি সুন্দর সমাজ তথা দেশ দেখতে চাই। একতাবদ্ধ হয়ে নারীর প্রতি সহিংসতা মুক্ত দেশ গড়তে চাই।

রোববার (১৭ নভেম্বর) বাংলাদেশ শিশু অ্যাকাডেমির সভাকক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ১৬ দিনব্যাপী (২৫ নভেম্বর-১০ডিসেম্বর) পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ-২০২৪ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভায় এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, আমরা সাম্যের কথা ভাবি, ন্যায়ের কথা ভাবি কিন্তু নারী নির্যাতন, সহিংসতা কমাতে পারিনি। এখনো দেশে ৪০ থেকে ৪৫ শতাংশ নারী সহিংসতার শিকার হচ্ছে। এ সহিংসতা দূর করতে হবে। নজরদারিত্ব ও গবেষণার জায়গায় নিয়ে আসতে হবে।

তিনি বলেন, কীভাবে একতাবদ্ধ হয়ে নারীর প্রতি সহিংসতা মুক্ত দেশ গড়তে পারি, এজন্য নারী নির্যাতন প্রতিরোধ কমিটির মাধ্যমে সততা ও আন্তরিকতার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে কাজ করার আহ্বান জানাচ্ছি।

প্রস্তুতিমূলক সভায় মহিলা শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ইউএনডিপি, ইউএনএফপিএ, আইএলও, ব্রাক, সিরডাপ বাংলাদেশ, জুলাই-আগস্ট অভ্যুত্থানে অংশ নেওয়া সমন্বয়ক এবং বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর প্রকাশ কান্তি চৌধুরীর প্রেজেন্টেশনের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিষয়গুলো পর্যায়ক্রমে তুলে ধরেন। তিনি বিষয়বস্তু বাস্তবায়নে বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করেন।

উপদেষ্টা বলেন, নারী নির্যাতন, সহিংসতার কারণে সংসার জীবন থেকে, বিভিন্ন অগ্রগামী কর্মক্ষেত্র থেকে তাদের অর্জন ক্রমে ক্রমে হারিয়ে যাচ্ছে। এ বিষয়ে ক্যাম্পেইন, সামাজিক যোগাযোগ, ভিডিও, পথযাত্রা, নাটক, ধর্মীয় আলোচনা, সম্প্রচার, সংস্কৃতির মাধ্যমে মানুষের কাছে তুলে ধরতে হবে। ধর্মীয় আলোচনা অনুষ্ঠানে প্রচার-প্রচারণা বাড়াতে হবে, নারীদেরকে খাটো করে নয়, সম্মানের জায়গায় স্থান দিতে হবে।

তিনি আরও বলেন, জুলাই- আগস্টের আন্দোলনে যে মেয়েরা আহত-নিহত হয়েছে তাদের হিস্ট্রি, কষ্ট, তাদের অর্জনের কাহিনি যাতে হারিয়ে না যায় সেজন্য এর প্রচারণাও করতে হবে। এজন্য কমিটিতে এ প্রজন্মের সমন্বয়কদের অংশগ্রহণ জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X