কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ফেলানী হত্যার বিচার কেন হয়নি, জানালেন দিল্লির প্রেস মিনিস্টার

প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ। ছবি : সংগৃহীত
প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের গত ১৫ বছরের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই বাংলাদেশ ফেলানীসহ অন্যান্য হত্যার বিচার পায়নি বলে মন্তব্য করেছেন নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ।

শুক্রবার (৬ ডিসেম্বর) শিশুদের প্রথম আন্তর্জাতিক গণমাধ্যম ‘চাইল্ড মেসেজ’-এর ‘শুনো আমাদের কথা’ অনুষ্ঠানে অংশ নিয়ে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

প্রেস মিনিস্টার বলেন, ‘আমাদের নতুন এই অন্তর্বর্তী সরকার ভারতের প্রতিটি বিষয়কে গুরুত্ব দিয়ে সাহসের সঙ্গে মোকাবিলা করছে। আমরা আশা করছি, ভবিষ্যতে রাজনৈতিক দল ক্ষমতায় এলেও তারাও একই ধারা অব্যাহত রাখবে।’

ফয়সাল মাহমুদ আরও বলেন, ‘অতীতে বিএনপি সরকারও বাংলাদেশ-ভারতের পারস্পরিক সম্পর্কের বিষয়টি ভালোভাবেই বজায় রেখেছিল।’

শিশুদের নিয়ে এ আয়োজনে অংশ নিয়েছিলেন সাবেক শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ও ম্যাক্সিম বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আর কে রিপন।

অনুষ্ঠানে বই বিতরণ নিয়ে প্রশ্ন করা হলে জানুয়ারিতেই সব শিশুর হাতে বই বিতরণ সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন এহসানুল হক মিলন।

তিনি বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহের শেষ দিকে প্রাথমিক ও দুই সপ্তাহের মধ্যে মাধ্যমিকের বই শিশুরা পেয়ে যাবে বলে আশা করছি।

এ সময় গাজীপুর কমার্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

শিশু খাদ্যে ভেজালের বিষয়ে শিক্ষার্থীদের এক প্রশ্নের জবাবে ম্যাক্সিম বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আর কে রিপন বলেন, ‘সরকারের প্রশাসনব্যবস্থা কঠোর হওয়ার পাশাপাশি টেকনোলজি ব্যবহার করেও শিশু খাদ্যে ভেজাল মেশানো এখন বন্ধ করা সম্ভব।’

চাইল্ড মেসেজ প্রধান নির্বাহী পরিচালক আরিফ রহমান বলেন, ‘ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অন দ্য রাইটস অব চাইল্ড থার্টিন বাস্তবায়নে সাহসের সঙ্গে কাজ করে যেতে চাই। আমরা শিশু অধিকার বাস্তবায়নে সকলের সহযোগিতা চাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানি / ‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১১

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১২

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৩

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৪

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৫

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৬

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৭

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৮

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৯

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

২০
X