শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৭:০৪ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

গণঅভুত্থানের অন্যতম সৈনিক এনাম, চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব

কোটা সংস্কার আন্দোলনে আহত এনাম সিদ্দিকী। ছবি : কালবেলা
কোটা সংস্কার আন্দোলনে আহত এনাম সিদ্দিকী। ছবি : কালবেলা

কোটা সংস্কার আন্দোলনে আহত হয়ে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এনাম সিদ্দিকী। চিকিৎসার খরচ বহন করতে গিয়ে নিঃস্ব প্রায় তার পরিবার। চিকিৎসা চলমান রাখতে আর্থিক সহায়তা চেয়েছেন এনাম।

জানা যায়, ৪ আগস্ট দুপুরে উত্তরার রাজলক্ষীতে মাথায় আঘাত পান এনাম। বেসরকারি একটা প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি। সেদিন একই অফিসের সহকর্মীদের নিয়ে সরকার পতনের আন্দোলন করছিলেন। কিন্তু হঠাৎ করে মাথায় কিছু একটা আঘাত করে এনামের। অবস্থা খারাপ দেখে সহকর্মীরা উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে যান। কিন্তু সমস্যা বাড়তে থাকলে ১ নভেম্বর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসা নেন। সেখান থেকে রিপোর্ট আসে মাথায় রক্ত জমাট বেঁধেছে। মাথায় আঘাত লাগার কারণে তার বর্তমান অবস্থা অনেকটাই গুরুতর। স্মৃতি ধরে রাখতে পারছেন না। তাছাড়া চোখেও সমস্যা দেখা দিচ্ছে এনামের।

এনামের স্ত্রী আর্থিক সহায়তার বিষয়ে বলেন, পরিবারের ভরণ-পোষণের দায়িত্ব এনামের উপরই ছিল। এমন অবস্থা পুরো পরিবারকে নিস্তব্ধ করে দিয়েছে। একটা বাইক ছিল ওটা বিক্রি করেছি চিকিৎসা খরচ মিটাতে। ব্যাংক থেকেও লোন নিয়েছি। মাথায় গুরুতর আঘাতে সম্পূর্ণ সুস্থ হতে অনেক সময় লাগতে পারে।

তিনি আরও জানান, দীর্ঘ এ সময় সবাইকে আমরা এনামের পাশে চাই। আপনারা যে যেভাবে পারেন, সবাই এনামকে সাহায্য করার চেষ্টা করবেন।

এনাম সিদ্দিকী বলেন, আমি মানুষকে দান করতে পছন্দ করতাম। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ১ লাখ অনুদানও দিয়েছি। কিন্তু এখন নিজেকেই হাত পেতে চাইতে হচ্ছে। আপনারা আমার পাসে না দাঁড়ালে আমার পরিবার নিঃস্ব হয়ে যাবে। আর্থিক সহযোগিতায় সরকারের সুদৃষ্টি কামনা করেছে এনামের পরিবার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১০

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১১

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১২

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৩

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৪

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৫

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৬

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৮

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X