কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে ভূমি সচিবের শোক

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে ভূমি মন্ত্রণালয়ের পক্ষে গভীর শোক প্রকাশ করেছে সিনিয়র ভূমি সচিব এএসএম সালেহ আহমেদ।

শুক্রবার (২০ ডিসেম্বর) ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আহসান করিম চৌধুরীর পাঠানো এক জরুরি শোক বার্তায় এ কথা জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফ (৮৫) শুক্রবার বিকেলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

এদিকে ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে ভূমি মন্ত্রণালয় এবং এর অধীনস্থ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

সব কর্মকর্তা-কর্মচারীর পক্ষে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ শোকার্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করে এক শোক বিবৃতিতে বলেন, মরহুম হাসান আরিফ ছিলেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞ আইনজ্ঞ, খাঁটি দেশপ্রেমিক, সৎ, নীতিবান ও সমাজসচেতন ব্যক্তিত্ব। তার মৃত্যুতে জাতি একজন আইন অঙ্গনের অকৃত্রিম বন্ধুকে হারালো, যা সহজে পূরণ হওয়ার নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১২

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৩

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৪

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৫

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৬

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৭

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৮

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

২০
X