কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ০২:৫৪ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

সোমবার থেকে অস্থায়ী পাস পাবেন সাংবাদিকরা

বাংলাদেশ সচিবালয়। ছবি : সংগৃহীত
বাংলাদেশ সচিবালয়। ছবি : সংগৃহীত

আগামীকাল থেকে সচিবালয়ে ঢুকতে সাংবাদিকদের অস্থায়ী পাস দেওয়া হবে। এই পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। রোববার (২৯ ডিসেম্বর) তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ের ৭নং ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে তদন্তের স্বার্থে দর্শনার্থী, সাক্ষাৎপ্রার্থী ও সাংবাদিকগণের সচিবালয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল।

এতে আরও বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক অ্যাক্রিডিটেশন কার্ড পুনঃমূল্যায়ন করা হচ্ছে, খুব শীঘ্রই নতুন করে স্থায়ী/অস্থায়ী অ্যাক্রিডিটেশন কার্ড/ পাস ইস্যু করা হবে। আগামীকাল থেকে সাংবাদিকগণকে অস্থায়ী পাস প্রদান করা হবে।

এদিকে রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানান, সচিবালয়ে প্রবেশের সব পাস বাতিল করে নতুন করে দেওয়া হবে। আগামীকাল থেকে সাংবাদিকদের প্রবেশে স্বল্প সংখ্যক অস্থায়ী পাস দেওয়া হবে। সচিবালয়ে নতুন পাশের জন্য আবেদন প্রক্রিয়া দ্রুতই জানানো হবে।

এর আগে গত শুক্রবার সচিবালয়ে প্রবেশে বেসরকারি ব্যক্তিদের জন্য দেওয়া সকল অস্থায়ী পাস বাতিল করে অন্তর্বর্তী সরকার। এ ছাড়া সাংবাদিকদের জন্য দেওয়া অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে সচিবালয়ে প্রবেশাধিকারও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বরত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীর স্বাক্ষর করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগুনের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে এই আদেশ জারি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১০

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১১

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১২

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৩

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৪

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৫

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৬

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১৭

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১৮

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৯

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

২০
X