সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৭:৩৮ এএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ 

দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমার আগুন জ্বলছে। ছবি : কালবেলা
দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমার আগুন জ্বলছে। ছবি : কালবেলা

সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভি এবং আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের দিয়ার ধানগড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

সাংবাদিক শরিফুল ইসলাম ইন্না বলেন, রাত ৯টা ৫ মিনিটের দিকে তিন যুবক বাড়ির পাশের রাস্তায় মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল। এদের মধ্যে একজন মোটরসাইকেলে বসেছিল। অপর দুজন দুটি পেট্রোল বোমা আমাদের বাড়িতে নিক্ষেপ করে। এরপর মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় রাস্তার মোড়ে আরও একটি বাড়ির সামনে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় তারা।

সদর থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, পেট্রোল বোমা নিক্ষেপের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিস্তারিত পরে জানাব।

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ বলেন, সাংবাদিক শরিফুল ইসলাম ইন্না অভিযোগ করেছেন, দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে এসে তার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। আমরা সেখানে কিছু কাচের টুকরো পেয়েছি। এটা পেট্রোল বোমা কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X