কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

মুগ্ধ স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করল ‘চেতনায় বাংলাদেশ’

বগুড়ার শিবগঞ্জে ‘মুগ্ধ স্কয়ারে’ পুষ্পস্তবক অর্পণ করেছে অরাজনৈতিক সংগঠন ‘চেতনায় বাংলাদেশ’। ছবি : কালবেলা
বগুড়ার শিবগঞ্জে ‘মুগ্ধ স্কয়ারে’ পুষ্পস্তবক অর্পণ করেছে অরাজনৈতিক সংগঠন ‘চেতনায় বাংলাদেশ’। ছবি : কালবেলা

ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনে নিহত শহীদ মীর মুগ্ধ স্মরণে ‘মুগ্ধ স্কয়ারে’ পুষ্পস্তবক অর্পণ করেছে অরাজনৈতিক সংগঠন ‘চেতনায় বাংলাদেশ’।

রোববার (০৫ জানুয়ারি) সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জে শহীদ মীর মুগ্ধ’র প্রতিকৃতিতে ‘চেতনায় বাংলাদেশ’ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী ফয়সাল সালাম সাগরের নেতৃত্বে এই পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় ‘চেতনায় বাংলাদেশ’ সংগঠনের রাজধানীর ভাটারা থানা শাখার সভাপতি আব্দুর রহিম সবুজ, যাত্রাবাড়ী থানা শাখার সভাপতি শেখ রাহুল, আদাবর থানা শাখার সাধারণ সম্পাদক শিহাব শারার খান, বগুড়া জেলা বিএনপি নেতা সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল ওহাব, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বাঘ, পৌর ছাত্রদলের সভাপতি শাহিনুর ইসলাম আমিন, সাধারণ সম্পাদক সাকিব হাসান, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল, কলেজ ছাত্রদলের সভাপতি শাহরিয়ার ইমন, সাধারণ সম্পাদক আরমান আসিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে পূর্বে এই স্থানটির নামকরণ ছিল ‘তারেক রহমান স্কয়ার’। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা দেশ থেকে ভারতে পালিয়ে যান। পরে তারেক রহমানের নির্দেশে এই স্থান স্বৈরাচারবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাজধানী ঢাকায় পুলিশের গুলিতে নিহত ‘শহীদ’ মীর মুগ্ধ এর নামে নামকরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১০

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১১

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১২

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৩

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৫

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৬

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৭

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৮

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৯

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

২০
X