কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১২:১৮ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

বোমা হামলার হুমকি পাওয়া বিমানটিতে তল্লাশি

নিরাপত্তবেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে রোম থেকে আসা বিমানটিকে। ছবি : সংগৃহীত
নিরাপত্তবেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে রোম থেকে আসা বিমানটিকে। ছবি : সংগৃহীত

বোমা হামলার হুমকি পাওয়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশের বিমানটিতে তল্লাশি চালাচ্ছে বোম্ব ডিসপোজাল ইউনিট।

বুধবার (২২ জানুয়ারি) সকালে ফ্লাইটটি অবতরণ করার পর সবাইকে নিরাপদে সরিয়ে নিয়ে পুরো বিমানটিতে অভিযান চালাচ্ছেন তারা।

এ বিষয়ে জানানো হয়েছে- বোম্ব ডিসপোজাল ইউনিট প্লেনের ভেতরে সিট, করিডোর, টয়লেট, ক্যাফেতে তল্লাশি চালাচ্ছেন। যাত্রীদের জরুরি ভিত্তিতে নামানো হলেও তাদের হ্যান্ড ব্যাগেজ প্লেনেই রয়েছে। সেগুলো একে একে তল্লাশি করা হবে।

প্লেনটিকে নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে। পাশাপাশি পুরো বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে, বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা হয় বিজি-৩৫৬ ফ্লাইট। ঢাকায় আসার সময় ফ্লাইটটি বোমা হামলার হুমকি পায়। পরে বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এতে থাকা ২৫০ যাত্রী এবং ১৩ বিমান ক্রুর সবাইকে নিরাপদে নামিয়ে টার্মিনালে পাঠায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১০

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১১

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১২

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৩

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৪

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৭

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৮

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৯

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

২০
X