কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৯:০১ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৫, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে মার্কিন হামলাকে হিরোশিমায় বোমা ফেলার সঙ্গে তুলনা করলেন ট্রাম্প

মার্কিন বি-২ বোমারু বিমান, ইরানের পারমাণবিক স্থাপনা ও হিরোশিমায় হামলা। ছবি : সংগৃহীত
মার্কিন বি-২ বোমারু বিমান, ইরানের পারমাণবিক স্থাপনা ও হিরোশিমায় হামলা। ছবি : সংগৃহীত

ইরানে মার্কিন হামলাকে হিরোশিমায় বোমা ফেলার সঙ্গে তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এটি যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছে।

বুধবার (২৫ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প বলেন, গত সপ্তাহে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর চালানো মার্কিন হামলায় দেশটির পারমাণবিক সক্ষমতা ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়ে গেছে। এর ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি দশক পিছিয়ে গেছে।

মার্কিন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ) জানিয়েছে, ফোর্দো, নাতানঞ্জ ও ইসফাহানে পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব স্থাপনা ধ্বংস হয়নি। এগুলো পুনরুদ্ধার করা সম্ভব।

বুধবার নেদারল্যান্ডসের দ্য হেগে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে ট্রাম্প গোয়েন্দা প্রতিবেদনকে সরাসরি প্রত্যাখ্যান করে বলেন, আমি হিরোশিমা বা নাগাসাকির উদাহরণ দিতে চাই না। কিন্তু বাস্তবতা হলো সেই একই ধরনের ঘটনা যুদ্ধের সমাপ্তি ঘটায়। এই হামলাই ইসরায়েল-ইরান যুদ্ধ বন্ধ করেছে।

ট্রাম্প আরও বলেন, যদি এই হামলা না হতো তাহলে এখনো যুদ্ধ অব্যাহত থাকত।

তিনি বলেন, মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানে না। ইসরায়েলের মূল্যায়ন পাওয়ার আগে ইরানের স্থাপনার ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে না।

এ সময় তিনি সংবাদমাধ্যমের ওপরও ক্ষোভ ঝাড়েন। ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ভুয়া খবরের সিএনএন এবং ব্যর্থ নিউইয়র্ক টাইমস একত্রিত হয়ে ইতিহাসের সবচেয়ে সফল সামরিক হামলাকে হেয় করার চেষ্টা করছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে! টাইমস ও সিএনএন জনগণের কাছে ধিক্কৃত হচ্ছে!

কালবেলা/এমএ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১০

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১১

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১২

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১৪

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১৫

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

১৬

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

১৭

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

২০
X