কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের ‘এফ বোমা’র বিষয়ে যা বললেন ন্যাটো প্রধান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গালি নিয়ে মুখ খুলেছেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে। তিনি বলেন, বাবাকে মাঝেমধ্যে শক্ত ভাষা ব্যবহার করতে হয়।

বুধবার (২৫ জুন) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ট্রাম্প যে গালির মতো শব্দ ব্যবহার করেন তা নিয়ে রুটে বলেন, বাবাকে কখনো কখনো শক্ত ভাষা প্রয়োগ করতে হয়। এ সময় ট্রাম্প বলেন, আপনাকে মাঝে মধ্যে শক্ত ভাষা ব্যবহার করতে হবে। আপনাকে নির্দিষ্ট শব্দ ব্যবহার করতে হবে।

এর আগে ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হয়। এ সময় যুদ্ধবিরতির পরও হামলা-পাল্টা হামলা চালানোয় সাংবাদিকদের সামনে গালি দেন। তিনি বলেন, তারা আসলে কী করছে তা নিজেরাই জানে না। এ দুই দেশ এতদিন ধরে যুদ্ধ করছে। এতে যে ক্ষয়ক্ষতি হয়েছে এরপরও তারা এখন জানেই না যে নিজেরা কী করছে। এ সময় তিনি একটি অশালীন শব্দ উচ্চারণ করেন।

উল্লেখ্য গত সোমবার (২৩ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ শেয়ার করা এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে চূড়ান্তভাবে সম্মতি হয়েছে। প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি ১২ ঘণ্টা ধরে চলবে, এরপরই যুদ্ধকে সমাপ্ত হিসেবে ঘোষণা করা হবে।’

ট্রাম্প আরও জানান, প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে, এরপর ১২ ঘণ্টা পর ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেবে। মোট ২৪ ঘণ্টা পর এই ‘১২ দিনের যুদ্ধ’ বিশ্বব্যাপী সমাপ্ত হিসেবে স্বীকৃতি পাবে।

তিনি লেখেন, যুদ্ধবিরতির সময় দুপক্ষই শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ বজায় রাখবে। আমরা ধরে নিচ্ছি, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলবে—যা অবশ্যই হবে। এ জন্য আমি ইসরায়েল ও ইরান উভয় দেশকে সাহস, ধৈর্য ও বুদ্ধিমত্তার জন্য অভিনন্দন জানাই।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনেই ইন্টারভিউ ও চাকরি, ১৮ আগস্ট ‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেয়ার’

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ভাইবোনসহ ৩ শিশুর

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আশায় বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

গাজীপুরে গারদখানা থেকে পালানো আসামি ময়মনসিংহে গ্রেপ্তার

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা / দুই দশক ক্ষমতায় থাকায় পর ঘোষণা দিলেন ‘আর কোনো নির্বাচন হবে না’

জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফরের আশ্রয়দাতা নিয়ে রিজভীর প্রশ্ন 

ষড়যন্ত্রে হতাশ নয় ঐক্যবদ্ধ থাকতে হবে: রিজভী

বিশ্বকাপ ফাইনাল নিয়ে তর্কাতর্কির জেরে সংঘর্ষ, আহত মা-মেয়ে

এআই দিয়ে তৈরি ভিডিও চেনার ৩ উপায়

১০

৮ ঘণ্টা পর স্বাভাবিক রাজশাহীর রেল যোগাযোগ

১১

আরব আমিরাতের উপকূলে জাহাজে হামলা

১২

বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ সেই মরিয়ম

১৩

দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংহতি

১৪

টেকনাফে অনুপ্রবেশ, মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

১৫

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে এবার আরেক নেত্রীর যোগসূত্র 

১৬

খেলতে বের হয় ২ বোন, পুকুরে মিলল মরদেহ

১৭

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

১৮

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

১৯

অস্ট্রেলিয়ার ফেডারেশন প্রতিষ্ঠার ১২৫ বছরপূর্তি / তরুণ নেতৃত্বে গুরুত্ব ও নাগরিক শিক্ষা জোরদারের আহ্বান

২০
X