কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

দুই শতাধিক সুবিধাবঞ্চিত ও এতিম শিশুর কক্সবাজার ভ্রমণ

দুই শতাধিক সুবিধাবঞ্চিত ও এতিম শিশুর কক্সবাজার ভ্রমণ। ছবি : কালবেলা
দুই শতাধিক সুবিধাবঞ্চিত ও এতিম শিশুর কক্সবাজার ভ্রমণ। ছবি : কালবেলা

দুই শতাধিক সুবিধাবঞ্চিত এতিম শিশুকে নিয়ে ‘সবাই দেখবে কক্সবাজার’ শীর্ষক ২ রাত ৩ দিনের এক ব্যতিক্রমী কক্সবাজার ভ্রমণ আয়োজন করেছে সামাজিক সংগঠন দূর্বার তারুণ্য ফাউন্ডেশন।

শনিবার (২৫ জানুয়ারি) ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর থেকে বাসযোগে দুই শতাধিক সুবিধাবঞ্চিত ও এতিম শিশুকে কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে আনা হয়। তাদের আসা-যাওয়া, থাকা-খাওয়ার সব খরচ বহন করেছে সংগঠনটি।

ভ্রমণের দ্বিতীয় দিনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংবাদিক সোহাগ আরেফিন ও আবু আদিলের উপস্থাপনায় দূর্বার তারুণ্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন অগ্রগামী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুক মজনু।

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন বলেন, দূর্বার তারুণ্য ফাউন্ডেশন আজ যা করে দেখিয়েছে তা মানবিক কাজে অবিশ্বাস্য একটি বিষয়। তারা আজ চমৎকার একটি আয়োজন করেছে। আমি বিভিন্ন সময় নানা সামাজিক কাজে নিজেকে যুক্ত রাখি। এই আয়োজন ব্যতিক্রমী হওয়ায় অবশ্যই প্রশংসার দাবিদার। দূর্বার তারুণ্য ফাউন্ডেশনের সঙ্গে যে কোনো কাজে ভবিষ্যতে আমি আছি। মানবিক কাজে নিদারুণ দৃষ্টান্ত তারা স্থাপন করবে বলে আমি বিশ্বাস করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংঘবদ্ধ ধর্ষণ / নিশামনি হত্যার নতুন তথ্য দিল পুলিশ

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলমান : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নেতৃত্ব সম্মাননা অনুষ্ঠিত

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ 

জি-৭ সম্মেলন, ইরান চুক্তির পর ইউক্রেন যুদ্ধ বন্ধে নজর

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা 

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

১০

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

১১

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

১২

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

১৩

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

১৪

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

১৬

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

১৭

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১৮

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১৯

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

২০
X