কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

দুই ট্রাফিক সার্জেন্টকে পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার

দুই ট্রাফিক সার্জেন্টকে পুরস্কৃত করছেন ডিএমপি কমিশনার। ছবি : সংগৃহীত
দুই ট্রাফিক সার্জেন্টকে পুরস্কৃত করছেন ডিএমপি কমিশনার। ছবি : সংগৃহীত

নিষ্ঠা ও বুদ্ধিমত্তার সঙ্গে দায়িত্ব পালনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের দুই সার্জেন্টকে পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ট্রাফিকের দায়িত্ব পালনের সময় এক মাদক ব্যবসায়ী ও এক ছিনতাইকারীকে আটক করার জন্য এই এই পুরস্কার দেওয়া হয়েছে তাদের।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে সার্জেন্ট বায়জিদ হোসেন ও সার্জেন্ট রানা পালের হাতে পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা প্রদান করেন ডিএমপি কমিশনার। এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার উপস্থিত ছিলেন।

এসময় ডিএমপি কমিশনার সার্জেন্ট বায়জিদ হোসেন ও সার্জেন্ট রানা পালের ওই কাজের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তারা অন্যান্য পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন।

প্রসঙ্গত, ২৭ জানুয়ারি রাতে কদমতলী থানার রায়েরবাগ এলাকায় ট্রাফিক দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক-ওয়ারি বিভাগের সার্জেন্ট বায়জিদ। দায়িত্ব পালনকালে তিনি জানতে পারেন কদমতলীর রায়েরবাগ এলাকার এস আর দরজা মেলা শো-রুমের সামনে এক ব্যক্তি অবৈধ মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে তিনি তার সাথে থাকা কয়েকজন পুলিশ সদস্য নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে রেদোয়ান নামের এক ব্যক্তিকে আটক করেন। আটকের পর তিনি কদমতলী থানাকে বিষয়টি অবহিত করলে তৎক্ষণাৎ থানার একটি টিম ঘটনাস্থলে এসে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে দুই কেজি ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় আটককৃত রেদোয়ানের বিরুদ্ধে কদমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

অপরদিকে, ২৭ জানুয়ারি দুপুরে ট্রাফিক শাহবাগ জোনে কর্মরত শিক্ষানবিশ সার্জেন্ট রানা পাল পল্টনের ইউবিএল ক্রসিং এ দায়িত্ব পালনের সময় বিজয়নগর থেকে পল্টনের দিকে আসতে থাকা ভিক্টর ক্লাসিকের একটি বাস থেকে নামা যাত্রীর চিৎকার শুনে এগিয়ে যান এবং জানতে পারেন মো. আল আমিন নামে ওই ব্যক্তির মোবাইল ফোন শান্তিনগর মোড় থেকে এক ছিনতাইকারী ছিনতাই করেছে। তিনি সেই ছিনতাইকারীকে অনুসরণ করে পল্টন মোড়ে এসেছেন বলে জানান ভুক্তভোগী আল আমিন। সার্জেন্ট রানা পাল তৎক্ষনাৎ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ওই স্থান হতে সন্দেহভাজন অবস্থায় মোবাইল ফোন ছিনতাইকারী হাসান মাহমুদকে (৩৫) আটক করতে সমর্থ হয়। আটককৃত হাসান মাহমুদকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে মোবাইল ফোন ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করে। পরে ছিনতাই হওয়া মোবাইল তার হেফাজত থেকে উদ্ধারপূর্বক প্রকৃত মালিককে বুঝিয়ে দেয়া হয় এবং আটককৃত হাসান মাহমুদকে শাহবাগ থানার টহল টিমের নিকট হস্তান্তর করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১০

ইবনে সিনায় চাকরির সুযোগ

১১

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১২

নামাজরত মুসল্লির মৃত্যু

১৩

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৪

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৫

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৬

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৭

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৮

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৯

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

২০
X