কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০২:০৩ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

নাশকতাকারীদের গুলি করার নির্দেশ নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ককটেল বিস্ফোরণ বা বাসে আগুন দিয়ে নাশকতা করলে গুলি করার যে নির্দেশনা, তা তার ব্যক্তিগত নয়; আইনেই এ বিধান রয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) নভেম্বর সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

রাজধানীতে টানা ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনার মধ্যে গত ১৬ নভেম্বর এক বেতার বার্তায় নাশকতা করতে গেলে গুলি করার নির্দেশ দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

নির্দেশনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গুলি করার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে তার নয়; নাশকতা ঘটলে গুলি করার বিধান পুলিশ আইনেই রয়েছে। তার ভাষায়, ককটেল নিক্ষেপ বা অগ্নিসংযোগ করে নাশকতা হলে আইনের কঠোর প্রয়োগের নির্দেশনাই তিনি তুলে ধরেছেন।

সবশেষ বুধবার রাত সাড়ে ৮টার দিকে মিরপুরের পল্লবী থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরণে এএসআই নুর ইসলামসহ তিনজন আহত হন। পুলিশ সদস্যের ওপর এ হামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাজ্জাত আলী বলেন, এমন ঘটনা চলতে থাকলে পুলিশ সদস্যরা মনোবল হারাতে পারেন।

তিনি আরও বলেন, এ ধরনের দুর্বৃত্তায়ন না ঘটানোই সবাইর জন্য ভালো। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে মানুষকে নিজ ঘরবাড়ি নিজেরাই পাহারা দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১০

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১১

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১২

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৩

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৪

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৫

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৬

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৭

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৮

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৯

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X