কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

‘চাকরিচ্যুত পুলিশ সদস্যদের আবেদন যাচাই-বাছাই হচ্ছে’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আওয়ামী সরকারের আমলে চাকরিচ্যুত হওয়া পুলিশ সদস্যদের পুনর্বহালের আবেদন যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত হওয়া পুলিশ সদস্যরা চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন। চাকরিচ্যুত পুলিশ সদস্যদের ১ হাজার ৫২২টি আবেদন গ্রহণ করেছে পুলিশ সদর দপ্তর।

ইনামুল হক সাগর জানান, আবেদনকারীদের মধ্যে কনস্টেবল ১ হাজার ২৫ জন, নায়েক ৭৯ জন, এএসআই/এটিএসআই ১৮০ জন, এসআই/সার্জেন্ট/টিএসআই ২০০ জন, ইন্সপেক্টর ১০ জন এবং নন-পুলিশ সদস্য ২৮ জন।

পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা আরও জানান, ডিআইজির নেতৃত্বে গঠিত কমিটি পুনর্বহাল সংক্রান্ত আবেদনগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করছে। চাকরিচ্যুতের ক্ষেত্রে তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, তাদের মধ্যে অনেকেই ফৌজদারি/আর্থিক/নৈতিক স্খলন/আচরণগত/বিভাগীয় শৃঙ্খলাভঙ্গের অপরাধেও চাকরিচ্যুত হয়েছেন। আবার কারো কারো আবেদন প্রশাসনিক ট্রাইব্যুনাল/প্রশাসনিক অ্যাপিলেট ট্রাইব্যুনালেও বিচারাধীন রয়েছে।

এআইজি ইনামুল বলেন, চাকরিচ্যুত পুলিশ সদস্যরা যাতে ন্যায়বিচার পান, সে লক্ষ্যে পুলিশ সদর দপ্তর আন্তরিকভাবে কাজ করছে।

চাকরিচ্যুত পুলিশ সদস্যরা দফায় দফায় রাস্তা অবরোধ করায় পুলিশ সদর দপ্তর থেকে নগরবাসীর জন্য বিড়ম্বনা সৃষ্টি না করার আহ্বান জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১০

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১১

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১২

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৩

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৪

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৫

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৬

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৭

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৮

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

২০
X