কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০৭:৩৪ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

নির্মাতা জহির রায়হানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন

ধানমন্ডির সরকারি গ্রাফিক আর্ট ইনস্টিটিউটে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউট। ছবি : কালবেলা
ধানমন্ডির সরকারি গ্রাফিক আর্ট ইনস্টিটিউটে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউট। ছবি : কালবেলা

শহীদ বুদ্ধিজীবী, সাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপন। এ উপলক্ষে রাজধানীর ধানমন্ডির সরকারি গ্রাফিক আর্ট ইনস্টিটিউটে শনিবার বিকেলে সেমিনার ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউট। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কলামিস্ট ও সংগঠক রুস্তম আলী খোকন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহির রায়হান পুত্র অনল রায়হান। তিনি বলেন, যে সময়ে আমরা বাবাকে হারিয়েছি, সে সময় তার হারাবার কথা নয়। পুত্র হিসেবে বাবাকে আমি খুব কমই দেখেছি। তিনি এমন একজন মানুষ যিনি দেশ বিভাগের পর থেকে, শিল্প, সাহিত্য, রাজনীতি, সংস্কৃতির চর্চায় অন্যতম হয়ে উঠতে পেরেছিলেন তারপর যখন মুক্তিযুদ্ধ গেল, মুক্তিযুদ্ধে তার অংশগ্রহণ এবং অবদান; যুদ্ধ শেষে দেশ স্বাধীন হবার পর দেড়টা মাস তার অংশগ্রহণ এবং অবদান, সব মিলিয়ে তিনি ইতিহাসের অন্যতম চরিত্র হয়ে গেছেন।

গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের অধ্যক্ষ নীহার রঞ্জন দাস বলেন, আমরা এই মহান গল্পকার ও উপন্যাসিক, নির্মাতার কাছ থেকে জীবন থেকে নেওয়ার মতো অসাধারণ চলচ্চিত্র পেয়েছি। সেই সময়টিতে এ চলচ্চিত্রটি নিষিদ্ধ করেছিল পাকিস্তান সরকার। প্রতীকীভাবে তিনি পাকিস্তান রাষ্ট্রব্যবস্থার স্বৈরশাসনের বিরুদ্ধে বাঙালির মনোজগতে নাড়া দিয়েছিলেন। আমার প্রতিষ্ঠান গ্রাফিক আর্টস ইনস্টিটিউট সিনেমা টেকনোলজি নিয়ে কাজ শুরু করতে যাচ্ছে। জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউটের মাধ্যমে আমরা স্বল্পমেয়াদি কোর্স চালুর উদ্যোগ নিয়েছি।

চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক প্রদীপ ঘোষ বলেন, জহির রায়হান আমাদের কাছে একটি চেতনার নাম। জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউট সেই চেতনাকে অগ্রসর করার কাজ করে যাচ্ছে। আমরা চেষ্টা করি স্বল্পমেয়াদি কোর্সসমূহে জহির রায়হানের রাজনৈতিক ভাবনার প্রতিফলিত সাহিত্য ও চলচ্চিত্রকে অনুধাবন করার কাজটি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে। নাট্যজন শংকর সাওজাল বলেন, জহির রায়হানসহ দেশের সূর্যসন্তানদের যদি নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়া না যায় তাহলে উন্নত সংস্কৃতির বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে না।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জহির রায়হান ফিল্ম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক শারমিনা চৌধুরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১০

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১১

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১২

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৩

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৪

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৫

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৬

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৭

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৮

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

১৯

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

২০
X