কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৩ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক এমপি সরওয়ার জাহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান
কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান

কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আ কা ম সরওয়ার জাহান ও তার স্ত্রী মাহমুদা সিদ্দিকার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে সহকারী পরিচালক খোরশেদ আলম নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, আ কা ম সরওয়ার জাহান ও মাহমুদা সিদ্দিকার বিরুদ্ধে একে অপরের সহায়তায় অসৎ উদ্দেশ্যে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরওয়ার জাহানের ক্ষমতার অপব্যবহার করে প্রভাব ও আর্থিক সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ১ কোটি ১৯ লাখ ৪৩ হাজার ৩৫০ টাকা মূল্যের সম্পদ ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধে মামলাটি দায়ের করা হয়।

মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তকালে জানা যায়, আসামিদের নামে অর্জিত অবৈধভাবে অর্জিত সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

জীবনের কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১০

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১১

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১২

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৩

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৪

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৫

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৬

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৭

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৮

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৯

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

২০
X