বাসস
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বন বিভাগের নানাবিধ অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বন অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ, বদলি-পদোন্নতিসহ সার্বিক কার্যক্রমে নানাবিধ দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম জানান, অভিযানকালে সংশ্লিষ্ট তথ্য-উপাত্তের প্রাথমিক পর্যালোচনায় অভিযোগের সত্যতা রয়েছে বলে টিমের কাছে প্রতীয়মান হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষকের কার্যালয়ে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে।

অভিযান পরিচালনাকালে অভিযোগে বর্ণিত বিতর্কিত বদলিসহ অভিযোগ সংশ্লিষ্ট অন্যান্য সব বিষয়ে রেকর্ডপত্রাদি সংগ্রহ করা হয়, যার পর্যালোচনায় অভিযোগের সত্যতা রয়েছে বলে টিমের কাছে প্রতীয়মান হয়েছে।

কুমিল্লা সিটি করপোরেশনে রোড সুইপার ট্রাক ক্রয়ে অনিয়মসহ নানাবিধ অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানকালে টিম প্রথমে অভিযোগে বর্ণিত সিটি করপোরেশনের একটি ট্রাক সরেজমিনে পরিদর্শন করে এবং তৎসংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে। এছাড়াও নানাবিধ অভিযোগের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের অধীন নগর শিশু উদ্যান সরেজমিনে পরিদর্শনকালে উদ্যানে অবস্থিত বিভিন্ন রাইড সংক্রান্ত চুক্তি এবং বিল পরিশোধে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়।

অভিযানকালে টিম বিভিন্ন অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে, যার প্রাথমিক পর্যালোচনায় টিম বেশ কিছু অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা পেয়েছে। অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনা করে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

এ ছাড়া বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা প্রদানে অনিয়ম ও হয়রানির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের বগুড়া জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের শুরুতে টিম ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযোগ বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। পরবর্তীতে টিম অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য গ্রহণ করে এবং অভিযোগ বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য/রেকর্ডপত্র সংগ্রহ করে। উপস্থিত সেবাপ্রার্থীরা দুদক টিমের এ অভিযানকে স্বাগত জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১০

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১১

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১২

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৩

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৪

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৫

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৬

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৭

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৮

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৯

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

২০
X