কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

৫ জেলায় মৃদু দাবদাহ, বাড়বে গরম

পাঁচ জেলায় বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। ছবি : সংগৃহীত
পাঁচ জেলায় বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। ছবি : সংগৃহীত

দেশের পাঁচ জেলায় বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। এই জেলাগুলোর ওপর দিয়ে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। পাশাপাশি সিলেট বিভাগে শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (১৬ মার্চ) দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।

আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার সিলেটে ৬২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামীকাল এই বৃষ্টিপাত কমতে পারে।

এছাড়াও আজ রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া এবং রাঙামাটি জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানান, সোমবার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সপ্তাহের শেষের দিকে দেশব্যাপী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস সিলেটে। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আ. লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১০

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১১

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১২

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৩

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৪

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৫

নামাজরত মুসল্লির মৃত্যু

১৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৭

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৮

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৯

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

২০
X