কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

৫ কারা তত্ত্বাবধায়ককে সিনিয়র পদে পদোন্নতি

সিনিয়র তত্ত্বাবধায়ক পদে পদোন্নতিপ্রাপ্তরা। ছবি : সংগৃহীত
সিনিয়র তত্ত্বাবধায়ক পদে পদোন্নতিপ্রাপ্তরা। ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা অধিদপ্তরের পাঁচ কারা তত্ত্বাবধায়ককে সিনিয়র কারা তত্ত্বাবধায়ক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশক্রমে ও রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ-আল-আসাদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন : কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) হালিমা খাতুনকে সিনিয়র তত্ত্বাবধায়ক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

গোপালগঞ্জ জেলা কারাগারের কারা তত্ত্বাবধায়ক মোকাম্মেল হোসেন মোল্লাকে সিনিয়র কারা তত্ত্বাবধায়ক, ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের কারা তত্ত্বাবধায়ক মো. শাহ আলম খানকে সিনিয়র কারা তত্ত্বাবধায়ক, সহকারী কারা মহাপরিদর্শক (প্রশিক্ষণ ও ক্রীড়া) মো. তায়েফ উদ্দিন মিয়াকে সিনিয়র কারা তত্ত্বাবধায়ক ও নাটোর জেলা কারাগারের কারা তত্ত্বাবধায়ক মোছা. কাওয়ালিন নাহারকে সিনিয়র কারা তত্ত্বাবধায়ক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পদে যোগদানের তারিখ হতে এ আদেশ কার্যকর হবে এবং জনস্বার্থে এই আদেশ জারি করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধকারের দরজা ভিপিএন: অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১০

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১১

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১২

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৩

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৪

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১৫

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৬

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৭

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৮

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৯

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

২০
X