শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৫, ১১:০৩ এএম
অনলাইন সংস্করণ

সারা দেশে উৎসাহ-উদ্দীপনায় ঈদুল ফিতর উদযাপন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ বলতেই চোখের সামনে ভেসে ওঠে একটি আনন্দময় দিনের চিত্র। এক মাস রোজা রাখার পর এক সন্ধ্যায় বেজে ওঠা ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’।

তবে ঈদ আনন্দের দিন হলেও বিগত বছরগুলোতে মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব পালনে ছিল নানা বিধিনিষেধ, ছিল ভয়, শঙ্কা ও গ্রেপ্তারের আতঙ্ক। বিশেষ করে ৫ আগস্টের পূর্বে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের জন্য দিনটি ছিল আতঙ্কের। স্বাধীনভাবে পরিবারের সঙ্গে ঈদ করতে পারেননি অনেক নেতাকর্মী।

তবে পতিত সরকার পতনের পর ঈদ উদযাপনে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। আজ ঈদের দিন রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন কর্মীরা একত্রে ঈদ উদযাপন করছে। পালন করছে নানা কর্মসূচি।

এদিন জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত ঈদের নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ঈদের এ জামাতে আরও অংশগ্রহণ করেন প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ হাজারো মুসল্লিরা।

এবারের ঈদে ভিন্ন চিত্র দেখা যায় যে, সব রাজনৈতিক দলগুলো নিজেদের মতো করে ঈদ উদযাপন করতে থাকেন। কোনো ভয় বা বাধা ছাড়াই।

এ ছাড়াও এদিন ঢাকাতে সুলতানি মোঘল আমলের কায়দায় ঈদ আনন্দ মিছিল শুরু হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়োজনে অনুষ্ঠিত হয় এ আনন্দ মিছিল। যেখানে অংশ নিয়েছে অসংখ্য মানুষ।

মিছিলটি আগারগাঁওয়ের প্রধান সড়ক দিয়ে খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হবে।

ঈদের জামাত শেষে শুরু হয় ব্যান্ডপার্টির বাজনা, যেখানে বাজতে থাকে জনপ্রিয় ঈদ গান ‘ও মোর রমজানের ওই রোজার শেষে’। গান ও বাজনার তালে মেতে ওঠে হাজারো মানুষ।

তবে মিছিলের বিশেষ আকর্ষণ হিসেবে ছিল পাঁচটি ঘোড়ার গাড়ি। পরে মিছিলে মোট ১৫টি ঘোড়ার গাড়ি যোগ হয়। ঘোড়ার গাড়িগুলোর অংশগ্রহণকারীদের মধ্যে আনন্দ-উল্লাসে আরও বাড়িয়ে তোলে।

এটি ছিল ঢাকার ঈদ উৎসবের এক বিরল মুহূর্ত, যা সুলতানি ও মোঘল আমলের ঐতিহ্যের স্মৃতিকে নতুন করে জাগিয়ে তুলল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১০

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১১

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১২

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৩

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৪

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৫

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৬

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৮

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X