সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ০৭:১৬ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৩, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বিএসএমএমইউর অনাবাসিক চিকিৎসকদের জন্য সুখবর

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে নন-রেসিডেন্ট (অনাবাসিক) চিকিৎসকদের বকেয়া ভাতা শিগগিরই পরিশোধ করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে কালবেলাকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্বাস্থ্য ও অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেসরকারি পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থীদের বৃত্তি বাবদ ৩৬ কোটি টাকার চেক হস্তান্তর করা হয়েছে। আমরা আশা করি দ্রুততম সময়ের মধ্যে এ টাকা যাদের নামে বরাদ্দ, তাদের কাছে পৌঁছে যাবে।

এর আগে গত মঙ্গলবার (১৩ জুন) মাসিক ভাতা বৃদ্ধি, বকেয়া ভাতা পরিশোধ এবং ভাতা নিয়মিত দেওয়ার দাবিতে বিএসএমএমইউর অধীন পাঁচ শতাধিক পোস্টগ্রাজুয়েট প্রাইভেট প্রশিক্ষণার্থী চিকিৎসক আন্দোলনে নামেন।

পরে আন্দোলনকারীরা ভিসিকে অবরুদ্ধ করেন। তারপর ভিসির সঙ্গে বৈঠক হয় আন্দোলনকারীদের। সেখানেও সমাধান হয়নি। দাবি আদায়ের আগে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় আন্দোলনকারীরা।

তবে সাত দিনের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস দেয় ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। এর ঠিক দুদিন পর আজ এলো সমাধান।

উল্লেখ্য, ২০১৯-২০ সেশন থেকে নন-রেসিডেন্স কোর্সের ছাত্রছাত্রীদের প্রতি মাসে ২০ হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়। ২০১৯-২০ সেশনের স্টুডেন্টরা সেই ভাতা নিয়মিত পেলেও এর পরের বছর থেকেই তা অনিয়মিত হয়ে যায়।

২০২২-২৩ সেশনের নন-রেসিডেন্ট ডাক্তাররা ১২ মাসের মধ্যে মাত্র তিন মাসের ভাতা পেয়েছে, বাকি ৯ মাসই বকেয়া। কোর্সে থাকাকালীন অন্য কোনো চাকরি, ডিউটি, চেম্বার ইত্যাদি করার অনুমতি না থাকায় এই কোর্সের ডাক্তাররা মানবেতর জীবনযাপন করছেন। একেবারেই শূন্য হাতে ধার-কর্য করে দিন পার করতে হচ্ছে দেশসেরা মেধাবী এই ডাক্তারদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

১০

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

১১

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

১২

মেসির শেষ বিকেলে ইয়ামালের নতুন সূর্যোদয়

১৩

ফাইনালে এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

১৪

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

১৫

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

১৬

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

১৭

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

১৮

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

১৯

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

২০
X