কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ০২:০১ পিএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

কাদের-কামালসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির অনুরোধ

ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামাল। ছবি : সংগৃহীত
ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামাল। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করতে চিঠি পাঠিয়েছে চিফ প্রসিকিউটর কার্যালয়।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

তিনি বলেন, গণহত্যা ও গুমের ঘটনায় ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ৩৩৯টি অভিযোগ এসেছে। এর মধ্যে ৩৯টি অভিযোগের তদন্ত চলমান রয়েছে। মামলা হয়েছে ২২টি। এসব মামলায় মোট ১৪১ জন আসামি রয়েছে। তাদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন ৫৪ জন এবং পলাতক রয়েছেন ৮৭ জন।

তাজুল ইসলাম বলেন, বিচার প্রক্রিয়াকে সহজ করতে আগামী সপ্তাহে ট্রাইব্যুনাল আইনে কয়েকটি সংশোধনী আসতে পারে।

যেসব আসামির বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে সুপারিশ করা হয়েছে, তারা হলেন- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী।

এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, মিজানুল ইসলাম, গাজী এম এইচ তামিম, আবদুল্লাহ আল নোমান, সাইমুম রেজা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১০

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১১

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১২

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৩

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৪

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৫

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৬

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৭

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৮

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৯

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

২০
X