কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ০৪:১৯ পিএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

জুলাইয়ে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ইসি কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। ছবি : সংগৃহীত
ইসি কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। ছবি : সংগৃহীত

আগামী জুলাই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীতে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সেসব তরুণদের তপশিল ঘোষণার আগে ১৮ বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। বিদ্যমান আইনে এটি হবে না। এজন্য আইন পর্যালোচনার পর সংশোধন করা হবে। প্রথমবারের মতো এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বেশকিছু জেলা পরিদর্শন করেছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, পরিস্থিতির আরও উন্নতি হবে। প্রতিদিন আইনশৃঙ্খলা উন্নত হচ্ছে। আগের তুলনায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

ইসি কমিশনার বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য একটি স্বয়ংসম্পূর্ণ ও পরিশুদ্ধ ভোটার তালিকা অপরিহার্য। কমিশন ঘরে ঘরে গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ সুন্দরভাবে সম্পন্ন করেছে। আমাদের টার্গেট ছিল নতুন ভোটার ৬১ লাখ ৮৮ হাজার হবে। তবে দেখা ৩ লাখের ওপরে বাদ পড়া ভোটার নিবন্ধিত হয়েছেন। নতুন হয়েছেন ১৯ লাখ ৬৬ হাজার। আর মোট ভোটার নিবন্ধিত হয়েছে ৬৩ লাখ। এ সময় আগামী জুনের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X