কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৭:১৪ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৫, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চারের আহ্বান ক্রীড়া উপদেষ্টার

আইসিওয়াইএফ’র প্রেসিডেন্ট তাহা আয়হানের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি : সংগৃহীত
আইসিওয়াইএফ’র প্রেসিডেন্ট তাহা আয়হানের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি : সংগৃহীত

ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার হতে ওআইসিভুক্ত দেশগুলোর প্রতি আবহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

সোমবার (৩০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক কোঅপারেশন ইয়ুথ ফোরাম (আইসিওয়াইএফ) এবং মরক্কোর যুব, সংস্কৃতি ও যোগাযোগ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশগ্রহণের উদ্দেশে মরক্কোর মারাকেশ শহরে অবস্থান করছেন ক্রীড়া উপদেষ্টা। স্থানীয় সময় ৩০ জুন ওআইসিভুক্ত সদস্য দেশসমূহের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। সফরকালে উপদেষ্টা একাধিক দ্বিপাক্ষিক বৈঠকেও অংশগ্রহণ করবেন।

এতে বলা হয়, এর অংশ হিসেবে স্থানীয় সময় সোমবার সকাল ১১টায় আইসিওয়াইএফ প্রেসিডেন্ট তাহা আয়হানের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের তরুণদের সাহসী ভূমিকার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, জুলাই-পরবর্তী সময়ে তরুণদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সরকার। তাদের মানসম্মত প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে দেশি-বিদেশি সম্ভাব্য সকল প্ল্যাটফর্মে সরকার কাজ করছে। তারই অংশ হিসেবে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিতব্য গ্লোবাল ইয়ুথ সামিটে অংশ নিতে আইসিওয়াইএফের মাধ্যমে ওআইসিভুক্ত সদস্য দেশগুলোর তরুণদের আমন্ত্রণ জানান উপদেষ্টা আসিফ মাহমুদ।

বৈঠকে উপদেষ্টা বিশ্বব্যাপী চলমান ইসলামোফোবিয়ার বিরুদ্ধে ওআইসিভুক্ত দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি, ফিলিস্তিনবাসীর জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠনের বিষয়ে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ সরকারের যুব উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচির প্রশংসা করে আইসিওয়াইএফ প্রেসিডেন্ট তাহা আয়হান বলেন, বাংলাদেশে আইসিওয়াইএফ’র অনেক সুহৃদ ও অংশীদার রয়েছেন। এ সময় তিনি ক্রীড়া উপদেষ্টাকে ইস্তানবুলে আইসিওয়াইএফ-এর সদর দপ্তরে সফরের আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, মরক্কোর কর্মসূচি শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ তুরস্কের ইস্তানবুলে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবেন এবং একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১০

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১১

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১২

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৩

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৭

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৮

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৯

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

২০
X