কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০২:৫৪ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পৃথিবী গঠনের আহ্বান ড. ইউনূসের

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পৃথিবী গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২২ এপ্রিল) কাতারের দোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলনে’ বক্তৃতাকালে এ আহ্বান জানান তিনি।

ড. ইউনূস বলেন, পরবর্তী প্রজন্মের জন্য একটি সবুজ, স্থিতিস্থাপক ও টেকসই বিশ্ব গড়ে তোলা এখন সময়ের দাবি। তিনি মনে করেন, এই ভবিষ্যৎ জ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তির সংমিশ্রণে গড়ে উঠবে।

তিনি বলেন, বাংলাদেশ এখন একটি নতুন সামাজিক চুক্তি তৈরির মোক্ষম অবস্থানে রয়েছে। এই চুক্তিতে রাষ্ট্র ও জনগণ, বিশেষ করে যুবসমাজকে গুরুত্ব দিয়ে, ন্যায়বিচার, মর্যাদা ও সমতার ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশকে একটি আশার বাতিঘর হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য সামাজিক ব্যবসা, আর্থিক অন্তর্ভুক্তি ও মাইক্রো ফাইন্যান্সের ভূমিকা নতুন করে মূল্যায়নের আহ্বান জানান তিনি, যা প্রান্তিক জনগণের জন্য অর্থনৈতিক সম্ভাবনা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে।

প্রধান উপদেষ্টা বলেন, একটি টেকসই, সহনশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনের জন্য এখনই সময় সাহসী সিদ্ধান্ত নেওয়ার। এই ভবিষ্যৎ গড়তে হলে আর্থিক অন্তর্ভুক্তি ও প্রান্তিক জনগণের ক্ষমতায়নকে মৌলিক ভিত্তি হিসেবে নিতে হবে।

তিনি বলেন, বর্তমানে বিশ্ব নানা হুমকির মুখে রয়েছে- যেমন জলবায়ু পরিবর্তনের দ্রুততা, ভূ-রাজনৈতিক উত্তেজনা, মানবিক সংকট এবং বহুপাক্ষিক সহযোগিতার দুর্বলতা। আধুনিক প্রযুক্তি, নীতিমালা ও শাসন কাঠামো এমন গতিতে পরিবর্তন আনছে যে, অতীতের অনেক ধারণা এখন অচল হয়ে পড়ছে। এই বাস্তবতায় আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার করা জরুরি।

ড. ইউনূস আহ্বান জানিয়ে বলেন, চলুন আমরা এমন এক পৃথিবী গড়ি, যেখানে কেউ এতটা দরিদ্র থাকবে না যে সে স্বপ্ন দেখতে পারবে না, আবার কোনো স্বপ্ন এত বড় হবে না যে তা পূরণ করা যাবে না। ভবিষ্যৎ এমন কিছু নয় যা আমরা উত্তরাধিকার হিসেবে পাই। এটি এমন কিছু যা আমরা তৈরি করি। এবং আমাদের প্রত্যেকেরই এতে ভূমিকা রয়েছে।

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, সামনে যে বৈশ্বিক চ্যালেঞ্জগুলো রয়েছে তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তবে এগুলোর মোকাবিলায় উদ্ভাবন, সহমর্মিতা ও সম্মিলিত প্রচেষ্টার শক্তি আমাদের হাতেই রয়েছে।

আর্থনা শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, কাতার এই সম্মেলনের মাধ্যমে দেখিয়েছে- জলবায়ু সংকট, সামাজিক বৈষম্য এবং কর্মসংস্থানের ভবিষ্যৎ কীভাবে উদ্ভাবন, ঐতিহ্য ও অংশীদারিত্বের মাধ্যমে মোকাবিলা করা যায়।

এ সময় সামাজিক ব্যবসা, আর্থিক অন্তর্ভুক্তি এবং মাইক্রোফাইন্যান্সের ভূমিকার কথা তুলে ধরে ড. ইউনূস বলেন, এসব উপায়ের মাধ্যমে প্রান্তিক জনগণের জন্য টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সুযোগ তৈরি করা সম্ভব। তিনি সম্মেলনের আয়োজনের জন্য কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ মোজা বিনতে নাসের এবং ভাইস চেয়ারপারসন ও সিইও শেখ হিন্দ বিনতে হামাদ আল থানিকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান কাতারের মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১০

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১১

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৩

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৫

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৬

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৭

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৮

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৯

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

২০
X