কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

গত ৯ বছরে ঢাকার মানুষ নির্মল বাতাস পেয়েছে মাত্র ৩১ দিন

বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও সেন্টার ফর পলিসি স্টাডিজের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও সেন্টার ফর পলিসি স্টাডিজের লোগো। ছবি : সংগৃহীত

গত ৯ বছরে ঢাকার মানুষ মাত্র ৩১ দিনের জন্য স্বচ্ছ ও নির্মল বাতাসে নিঃশ্বাস নিতে পেরেছেন। ২০২৪ সালে অবস্থাটা আরও উদ্বেগজনক ছিল। পুরো বছরে মাত্র ২ দিন বায়ুমান ছিল সন্তোষজনক, আর ৩৫ দিন ছিল চরম দূষণের আওতায়।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘বিশ্ব ধরিত্রী দিবস-২০২৫ : বায়ুদূষণ নিয়ন্ত্রণে করণীয়’ বিষয়ে যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)।

পরিবেশ বাঁচাতে ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ুদূষণ মোকাবিলায় ৮টি গুরুত্বপূর্ণ সুপারিশ দিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও সেন্টার ফর পলিসি স্টাডিজ (ক্যাপস)।

তাদের প্রস্তাবনায় রয়েছে, মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ করা, বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির ব্যবহার বাড়ানো, বর্জ্য পোড়ানো বন্ধ করা, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া, একটি আধুনিক ও কার্যকর নির্মল বায়ু আইন প্রণয়ন করা।

এই সুপারিশগুলো বাস্তবায়ন করা হলে শহরাঞ্চলে বায়ুদূষণ উল্লেখযোগ্যভাবে কমবে বলে মনে করছেন পরিবেশবিদরা।

সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করেন প্রফেসর ক্যাপসের য়োরম্যান ড. আহমদ কামরুজ্জামান মজুমদার। তিনি বলেন, শতভাগ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে পারলেই নির্মল বায়ু নিশ্চিত পাওয়া সম্ভব।

বায়ুদূষণ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বিভিন্ন সময়ের তথ্য-উপাত্ত উপস্থাপন করে সেন্টার ফর পলিসি স্টাডিজ (ক্যাপস)। এতে সবচেয়ে দূষিত জেলার তালিকায় গাজীপুরকে শীর্ষে রাখা হয়।

বিশ্লেষণে বলা হয়, গত ৯ বছরে ঢাকায় বায়ুমান ভালো ছিল মাত্র ৩১ দিন। বাকি সময় প্রায় সব দিনেই জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রার দূষণ ছিল। বিশ্লেষণ অনুযায়ী, এ সময় ঢাকায় ৬২৪ দিন বায়ু ছিল মাঝারি মানের, ৮৭৮ দিন সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর, ৮৫৩ দিন অস্বাস্থ্যকর, ৬৩৫ দিন খুব অস্বাস্থ্যকর ও ৯৩ দিন ছিল দুর্যোগপূর্ণ দূষণের আওতায়।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে জনস্বাস্থ্য ও পরিবেশে আরও ভয়াবহ প্রভাব পড়তে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ

‘রাজনীতিও শিক্ষার অংশ, তবে সহিংসতার স্থান নেই’

আলি খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা উপহার এমপি মানসুরার

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ৯ দিনের কর্মসূচি ছাত্রদলের 

এইচএসসি পরীক্ষা / এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে ছাত্রীসহ আটক ২

প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকতে সঠিক পুষ্টি ও জীবনধারা গুরুত্বপূর্ণ: ড. মজিবুল হক

আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দেকে কতটা চেনেন, তাদের ফুটবল ইতিহাস কেমন?

‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১০

দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যার পর ৬ টুকরো, স্ত্রীর মৃত্যুদণ্ড

১১

নরওয়েকে হারালে ব্রাজিলের সামনে কারা

১২

যে কারণে বিতর্কের মুখে পড়ল শ্রদ্ধার ‘ঈথা’ সিনেমা

১৩

ভারতের পাথর খনিতে ধস, নিহত ৭ 

১৪

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর / সাত জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করলো জাইকা

১৫

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

১৬

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৭

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস নয়: ড. হিলালী

১৮

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার 

১৯

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

২০
X