কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৫, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
১১০০ কোটি টাকার সার আত্মসাৎ

সাবেক এমপি পোটনসহ পাঁচজনের নামে দুদকের মামলা

দুদকের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
দুদকের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

প্রায় ১১০০ কোটি টাকার মূল্যের সার আত্মসাতের অভিযোগে নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৬ মে) দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ মামলাটি দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন— মেসার্স পোটন ট্রেডার্সের মহাপরিচালক মো. শাহাদত হোসেন, প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মো. নাজমুল আলম বাদল, উত্তরবঙ্গ প্রতিনিধি মো. সোহরাব হোসেন ও খুলনার নওয়াপাড়া প্রতিনিধি মো. আতাউর রহমান।

মামলার এজাহার থেকে জানা গেছে, পোটন ট্রেডার্সের মাধ্যমে আমদানি করা ১ লাখ ৮৪ হাজার টন এমওপি, টিএসপি ও ডিএপি সার সরবরাহ না করে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এই সারের বাজারমূল্য প্রায় এক হাজার ৮৪ কোটি ১ লাখ ৯ হাজার ৪১০ টাকা।

দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আকতারুল ইসলাম জানান, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) বিদেশ থেকে আমদানি করা এমওপি, টিএসপি ও ডিএপি সার সরবরাহের জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে রিসিভার্স ও স্থানীয় পরিবহন ঠিকাদার হিসাবে ৮টি প্রতিষ্ঠানকে সরবরাহের জন্য চুক্তি হয়। এর মধ্যে সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটনের মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স পোটন ট্রেডার্স চুক্তির শর্ত ভঙ্গ করে গুদামে না পৌঁছে বরাদ্দ করা সার সরবরাহ না করে ১ লাখ ৮৪ হাজার ৭১ টন সার সরবরাহ না করে বিক্রি করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয়: মির্জা ফখরুল

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১০

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১১

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১২

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১৩

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১৪

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৫

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৬

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৭

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৮

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৯

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

২০
X