কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৫, ১২:৪৬ পিএম
আপডেট : ১১ মে ২০২৫, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকায় চলবে না : ডিআইজি রেজা 

নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকায় চলবে না : ডিআইজি রেজা 
ঢাকা রেঞ্জে ডিআইজির কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা

ঢাকা এরিয়ার মধ্যে নিষিদ্ধ সংগঠন কোনো ধরনের কার্যক্রম করতে পারবে না বলে এসপিদের নির্দেশ দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, যদি কেউ করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

রোববার (১১ মে) সকাল ১১টায় সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ সময় ডিআইজি বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকায় চলবে না। বিগত সময় পুলিশকে জনতার মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি ঢাকা রেঞ্জের কোন পুলিশ যদি অনৈতিক বা অপরাধের সঙ্গে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

ডিআইজি রেজা বলেন, থানাকে সাধারণ মানুষের আস্থার জায়গা করে তুলতে চাই। অপরাধী বা অধিনস্থ পুলিশের কোনো অপরাধ হলে, তা সরাসরি শুনে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, টক টু ডিআইজি নামে একটা মোবাইল অ্যাপ চালু করবে ঢাকা রেঞ্জ পুলিশ। যার মাধ্যমে ঘরে বসেই মোবাইলের মাধ্যমে যে কোনো অপরাধের তথ্য বা সাহায্য প্রাপ্তির জন্য পুলিশকে জানাতে পারবে। যারা তথ্য দিবে তাদের নিরাপত্তার কথা চিন্তা করে নাম পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১১

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১২

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৩

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৪

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৫

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৬

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৭

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৮

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৯

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

২০
X