কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৫, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যে ছাত্রলীগ নেতাদের নাচগান-পিকনিক

গানের তালে তালে নাচেন ছাত্রলীগের নেতারা। ছবি : সংগৃহীত
গানের তালে তালে নাচেন ছাত্রলীগের নেতারা। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও ঢাকা উত্তর ছাত্রলীগের সভাপতি যুক্তরাজ্যে এক ‘ভিআইপি পিকনিক’ করেছে বলে জানিয়েছেন আল জাজিরার অনুসন্ধানী সংবাদিক জুলকারনাইন সায়ের। তবে লুটের টাকায় এসব করছেন বলেও তিনি অভিযোগ করেন।

মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফেসবুকে নিজের আইডিতে একটি ভিডিও ফুটেজ শেয়ার করে এ তথ্য জানান তিনি।

পোস্টে জুলকারনাইন লেখেন, ‘লুটের টাকায় পিকনিক!’

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল কবির শয়ন ও ঢাকা উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ মিলে যুক্তরাজ্যে আয়োজন করল এক ‘ভিআইপি পিকনিক’। ব্যয় হলো সেই টাকা, যা দেশের সাধারণ মানুষের রক্ত-ঘামের অর্জন থেকে লুট করা হয়েছে।’

‘১০টি গাড়িতে করে ৪০ জনের “প্রমোদ ভ্রমণ”, অথচ ছাত্রলীগের জেলে আটক কিম্বা আত্মগোপনে থাকা কর্মীদের ও তাদের পরিবারকে সহায়তার বিষয়ে এদের নেই কোনো ভূমিকা।’

‘এই বিশাল আয়োজনের পেছনে ছিল যুক্তরাজ্যের ছাত্রলীগ নেতা ফখরুল কামাল জুয়েল—ছাত্ররাজনীতিকে কলুষিত করার আরেক হোতা।’

শেষে তিনি তিরস্কার করে লেখেন, ‘কোনো লজ্জা, অনুশোচনাবোধই যেন এদের নাই।’

জুলকারনাইনের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, কয়েকজন নেতা সাউন্ড বক্সে জোরে হাড় বাজিয়ে তার তালে তালে তারা সুর দেন এবং নাচানাচি করেন।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনে ন্যায্য একটি দাবিতে সাধারণ শিক্ষার্থীদের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছিল সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। পরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হলে গা ঢাকা দেন নেতাকর্মীরা। তাদের অধিকাংশই এখন বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে বেড়াচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X