কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৪:০৮ এএম
আপডেট : ২৮ মে ২০২৫, ০৭:১৬ এএম
অনলাইন সংস্করণ

মধ্যরাতে দোকানে দোকানে সেনাবাহিনী, গ্রেপ্তার ১০

অভিযান চালিয়ে বাংলাদেশ সেনাবাহিনী বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। ছবি : কালবেলা
অভিযান চালিয়ে বাংলাদেশ সেনাবাহিনী বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। ছবি : কালবেলা

রাজধানীর আগাসাদেক রোডের ৫টি দোকানে অভিযান চালিয়ে বাংলাদেশ সেনাবাহিনী বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। অভিযানে ১৯৭৮ বোতল সালসা, একটি মোটরসাইকেল এবং ১০ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) রাত ১২টা থেকে ১টার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ৭১ মেকানাইজড ব্রিগেডের ৫ বীর সাপোর্ট ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনা করে।

সেনাবাহিনীর অভিযানে আটকদের মধ্যে কয়েকজন কালবেলা প্রতিবেদকের সঙ্গে কথা বলেন। তারা জানান, তারা প্রায় ৪ বছর ধরে এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত। কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে পাইকারি দামে মাদকদ্রব্য কিনে তারা দোকানে এনে বিক্রি করতেন। সন্ধ্যা হলেই দোকানগুলোতে জমজমাট কেনাবেচা শুরু হয়ে যেত। অভিযানে অংশ নেওয়া সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, দোকানগুলোতে মাদক খেতে আসা বেশিরভাগই অল্পবয়সী যুবক।

আটকরা আরও জানান, সালসাগুলো দুধের সঙ্গে মিশিয়ে খাওয়ানো হয় এবং মেশানো সহজ করতে দোকানগুলোতে ব্লেন্ডার মেশিনও রাখা ছিল।

স্থানীয় দোকানদার রফিক কালবেলা প্রতিবেদককে বলেন, সন্ধ্যা হলেই মাদক খাওয়ার আসর বসে দোকানগুলোতে। অনেকটা প্রকাশ্যে চলে খাওয়া-দাওয়া, কেউ কিছু বলেও না। কারণ মাদক সেবনের সময় তারা খুব উগ্র আচরণ করে। তিনি আরও জানান, এদের কারণে মধ্যরাতেও বাইরে বের হওয়া যায় না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে মাদককারবারিদের আনাগোনা বেড়ে যায়।

এ অভিযানে সেনাবাহিনী গুঁড়া দুধের প্যাকেট, নগদ ২০ হাজার টাকা এবং বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে। গ্রেপ্তার ১০ জনকে পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে, জানায় সেনাবাহিনী।

এ বিষয়ে সেনাবাহিনীর ৭১ মেকানাইজড ব্রিগেডের কর্মকর্তারা বলেছেন, অভিযান অব্যাহত থাকবে এবং মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X