জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৫, ১১:৫৮ পিএম
আপডেট : ২৮ মে ২০২৫, ০২:০১ এএম
অনলাইন সংস্করণ

সাবেক ভূমিমন্ত্রীকে বাসায় পাঠিয়ে দিল পুলিশ

জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরা। ছবি : কালবেলা
জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরা। ছবি : কালবেলা

সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরাকে জামালপুর সদর থানার পুলিশ তার নিজ বাসায় পাঠিয়ে দিয়েছে। মঙ্গলবার (২৭ মে) রাত ১১টার দিকে তাকে জামালপুর শহরের কাচারিপাড়া এলাকার বাসায় পাঠানো হয়। এর আগে, সন্ধ্যা ৮টার দিকে শেরপুর সদর থানার পুলিশ তাকে জামালপুর সদর থানায় নিয়ে আসে।

এ সময় মব ভায়োলেন্স এড়াতে তাকে বহনকারী পুলিশ ভ্যানের সঙ্গে সেনাবাহিনীর দুটি গাড়ি ছিল। জানা গেছে, শেরপুর সদর সাব রেজিস্টার অফিসে জমি বিক্রি করতে গিয়ে রেজাউল করিম হীরা সস্ত্রীক কিছু উশৃঙ্খল জনতার হাতে আটক হন। পরে খবর পেয়ে শেরপুর সদর থানার পুলিশ তাকে উদ্ধার করে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক কালবেলা বলেন, রেজাউল করিম হীরার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। তার স্মৃতিশক্তিও দুর্বল হয়ে গেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তার স্ত্রী ও এক আত্মীয়কে জিম্মাদার করে তাকে বাসায় পাঠানো হয়েছে।

রেজাউল করিম হীরা ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর সদর থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের সংসদে তিনি ভূমি মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X