কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৩:৩৮ পিএম
আপডেট : ০২ জুন ২০২৫, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বলপয়েন্ট কলমের দাম কমবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বলপয়েন্ট কলমের ওপর সব ধরনের ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। ফলে দেশে উৎপাদিত বলপয়েন্ট কলমের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে।

সোমবার (২ জুন) বিকেল ৩টায় সাত লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলপয়েন্ট কলমের ওপর বিদ্যমান ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের প্রস্তাব তুলে ধরেন।

বর্তমানে দেশে ম্যাটাডর, অলিম্পিক, ইকোনো, আরএফএল ও মেঘনাসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান বলপয়েন্ট কলম উৎপাদন করে। এসব কলম তৈরির জন্য প্রয়োজনীয় কালি বিদেশ থেকে আমদানি করতে হয়।

এই কালি আমদানির সময় ১০ শতাংশ কাস্টমস শুল্ক, ৫ শতাংশ উৎসে কর এবং ৫ শতাংশ অগ্রিম করসহ মোট ২০ শতাংশ কর প্রযোজ্য ছিল।

২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বলপয়েন্ট কলমের উৎপাদনে ১৫ শতাংশ কর আরোপ করা হয়, যা পরবর্তী সময়ে সমালোচনার মুখে ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছিল।

তবে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাখাত সংশ্লিষ্টদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার বলপয়েন্ট কলমের ওপর সব ধরনের ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে শিক্ষা উপকরণ হিসেবে অত্যন্ত প্রয়োজনীয় বলপয়েন্ট কলমের দাম কমবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১০

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১১

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১২

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৩

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৪

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৬

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৭

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৮

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৯

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

২০
X