কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ
হাদির ওপর হামলা

এক ফেসবুক পেজ থেকেই শিবিরকে জড়িয়ে ৪টি ভুয়া ফটোকার্ড ভাইরাল 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি রাজধানীর বিজয়নগরে গতকাল গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে লক্ষ্য করে গুলি করা হয়। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে জানায়, হাদির এই ঘটনার প্রেক্ষিতে ফেসবুকে ‘দশেরলাঠি – Dosherlathi’ নামের একটি পেজ থেকে চারটি ভিন্ন গণমাধ্যমের আদলে তৈরি আলাদা ফটোকার্ডের মাধ্যমে প্রচার করা হচ্ছে যে, হাদির ওপর হামলার সঙ্গে শিবির জড়িত।

প্রতিবেদনে বলা হয়, ‘কালবেলার আদলে তৈরি একটি ফটোকার্ডে দাবি করা হয়েছে, ওসমান হাদির উপরে হামলায় জামায়াত শিবির জড়িত। বাংলাদেশ টাইমসের আদলে তৈরি একটি ফটোকার্ডে দাবি করা হয়েছে, ওসমান হাদির উপরে গুলি জামায়াত ‘শিশির’ করতে পারে জানিয়েছে ডিএমপি। দ্যা ঢাকা ডায়েরির আদলে তৈরি একটি ফটোকার্ডে দাবি করা হয়েছে, ওসমান হাদির ওপর হামলার হুকুমদাতা ডাকসুর ভিপি সাদিক কায়েম। তারেক রহমানের দেশে আসা ঠেকাতে ওসমান হাদির উপরে গুলির নির্দেশ দিয়েছেন। এ ছাড়া আরটিভির আদলে তৈরি একটি ফটোকার্ডে দাবি করা হয়েছে, ওসমান হাদির উপর গুলি বর্ষণ কারি জামায়াত- শিবিরের রাজনীতির সাথে জড়িত : ডিএমপি কমিশনার। একই দাবিতে সমাবেশে বক্তব্য দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

রিউমর স্ক্যানার জানায়, এই চারটি ফটোকার্ডে এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত সম্মিলিতভাবে রিয়েক্ট পড়েছে ৬৬ হাজারের বেশি। ১৩ হাজারের বেশি বার পোস্টগুলো শেয়ার করা হয়েছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় কালবেলা, বাংলাদেশ টাইমস, দ্যা ঢাকা ডায়েরি ও আরটিভি কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বাস্তবে, গণমাধ্যমগুলোর ফটোকার্ড ডিজাইন প্রযুক্তি ব্যবহার করে নকল ফটোকার্ড তৈরি করা হয়েছিল, যার মধ্যে আলোচিত দাবি সংবলিত তথ্য দেখানো হয়েছে। রিউমর স্ক্যানার পৃথকভাবে এই ফটোকার্ডগুলো যাচাই করেছে।

রিউমর স্ক্যানার তাদের প্রতিবেদনের শেষে জানিয়েছে, চারটি ভিন্ন গণমাধ্যমের নামে ভুয়া ফটোকার্ডগুলো বানিয়ে অপপ্রচার চালানো হয়েছে। ‘দশেরলাঠি – Dosherlathi’ নামের ফেসবুক পেজটি ২০২৩ সালের ২০ এপ্রিল এই নামেই চালু হয়। এরপর আর নাম পরিবর্তন হয়নি। সুতরাং, ওসমান হাদিকে নিয়ে ‘দশেরলাঠি – Dosherlathi’ নামের ফেসবুক পেজ থেকে শিবিরকে জড়িয়ে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া ও বানোয়াট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১১

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১২

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১৩

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৪

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৫

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৬

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৭

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৮

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৯

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

২০
X