মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

গাম্বিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

গাম্বিয়া সফর শেষে আজ শুক্রবার দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সফরকালে তিনি গাম্বিয়ার রাষ্ট্রপতি আদামা বারো, ডেপুটি স্পিকার স্যাডি এসকে নেয়ই, চিফ অব ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াঙ্কুবা এ ড্রামেহ, প্রতিরক্ষামন্ত্রী শেখ ওমর ফাই এবং পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদৌ টাঙ্গারার সঙ্গে সাক্ষাৎ করেন।

গাম্বিয়ার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এই সফর পরিকল্পনা এবং তা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানান। সেনাবাহিনী প্রধান তাকে আশ্বস্ত করে বলেন, সহ-মোতায়েনের উদ্যোগকে বাস্তবায়িত করতে বাংলাদেশ সেনাবাহিনী ভ্রাতৃপ্রতীম গাম্বিয়ান সশস্ত্র বাহিনীকে সব ধরনের সহায়তা করবে, যা আগামী দিনের শান্তিরক্ষা কার্যক্রমে সবার জন্য উদাহরণ হয়ে থাকবে। ডেপুটি স্পিকার স্যাডি এসকে নেয়ইয়ের সঙ্গে সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার শান্তিরক্ষা মিশনের উপযুক্ততা অর্জন ও প্রয়োজনীয়তা পূরণে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে সুপ্রশিক্ষিত এবং দক্ষ গাম্বিয়ান সশস্ত্র বাহিনী মোতায়েনের ব্যাপারে তার সরকারের সর্বাত্মক সহায়তা ও সদিচ্ছার কথা ব্যক্ত করেন। গাম্বিয়ার চিফ অব ডিফেন্স স্টাফ বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে গাম্বিয়ান সশস্ত্র বাহিনীকে শান্তিরক্ষা মিশনে মোতায়েনের লক্ষ্যে বাস্তবসম্মত প্রশিক্ষণ প্রদানের ওপর জোর দেন। এ ছাড়া তিনি গাম্বিয়ার সশস্ত্র বাহিনীর সার্বিক প্রশিক্ষণের মানোন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা কামনা করেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো বাংলাদেশ ও গাম্বিয়া সেনাবাহিনীর যৌথ কন্টিনজেন্ট মোতায়েনের জন্য গাম্বিয়ার প্রস্তাবনার ভিত্তিতে গাম্বিয়া সেনাবাহিনীর সক্ষমতা যাচাই ও পরবর্তী পন্থা নির্ধারণের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের এই সফর।

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের এই সফরের মধ্য দিয়ে গাম্বিয়া ও বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১০

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১১

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১২

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৩

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৪

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৫

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৬

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৭

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৮

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৯

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

২০
X